Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার ৪ জনের মরদেহ দেশে আসছে আজ
বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্যের অভিনন্দন
রাশিয়ার হুঁশিয়ারির পরও ইউক্রেনকে ‘১০০ শতাংশ’ সমর্থনের ঘোষণা যুক্তরাজ্যের
ইউক্রেনকে ড্রোন সরবরাহ নিয়ে যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

চৌর্যবৃত্তি বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্যামব্রিজ অধ্যাপকের মরদেহ উদ্ধার

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৬, ১৫ আগস্ট ২০২৬
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডে। ফাইল ছবি

চৌর্যবৃত্তি অভিযোগ ও একাডেমিক অর্জন নিয়ে বিতর্কের মধ্যে থাকা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। তার বয়স হয়েছিল ৪১ বছর।

স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে একটি ঠিকানা থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায়, তার মৃত্যু অপ্রত্যাশিত হলেও সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না। খবর বিবিসির। 

আরডে গত সপ্তাহে ক্যামব্রিজের শিক্ষা সমাজবিজ্ঞানের অধ্যাপক পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছিলেন। তবে নিজের পুরোনো একাডেমিক কাজের কিছু ভুল স্বীকার করে তিনি বলেছিলেন, সাম্প্রতিক বিতর্ক তাকে অবিরাম জনসমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মধ্যে ফেলেছিল।

তার পরিবার এক বিবৃতিতে বলেছে, তারা এই অসাধারণ বাবা, সঙ্গী, ভাই, চাচা ও সন্তানকে হারিয়ে গভীরভাবে শোকাহত। পরিবারের দাবি, ভুল তথ্যের প্রচারণা তার ওপর অসহনীয় চাপ তৈরি করেছিল।

ক্যামব্রিজের সাবেক অধ্যাপক নাথান কোফনাস আরডের গবেষণায় একাধিক চৌর্যবৃত্তির ঘটনা থাকার অভিযোগ তোলার পর বিতর্ক শুরু হয়।

আরডে অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তার প্রাথমিক একাডেমিক কাজের কিছু ভুলের পেছনে অটিজমের কারণে তথ্য বোঝার ক্ষেত্রে অনুকরণভিত্তিক পদ্ধতি ব্যবহারের বিষয়টি ছিল।

তবে ২০১৫ সালে তাকে পিএইচডি দেওয়া লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয় তার থিসিস নিয়ে তদন্ত করে চৌর্যবৃত্তির প্রমাণ পায়নি বলে ক্যামব্রিজ জানিয়েছিল।

ক্যামব্রিজ গত সপ্তাহে আরডের নিয়োগ নিয়ে একটি স্বাধীন তদন্তও ঘোষণা করেছিল।

২০২৩ সালে মাত্র ৩৭ বছর বয়সে ক্যামব্রিজের সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ার পর আরডের নিয়োগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়েছিল।

পদত্যাগের সময় আরডে বলেছিলেন, তার বিরুদ্ধে নিরলস অভিযোগ, জল্পনা ও জনসমালোচনা তার এবং তার কাছের মানুষদের ওপর গভীর প্রভাব ফেলেছে।

ক্যামব্রিজের উপাচার্য অধ্যাপক ডেবোরাহ প্রেন্টিস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার সাবেক কর্মস্থল গ্লাসগো ও ডারহাম বিশ্ববিদ্যালয়ও শোক প্রকাশ করেছে।

আরডের জীবনীগ্রন্থ গ্রেট এন্ড আনফরচুনেট থিংস যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়েছে এবং যুক্তরাজ্যে ২৭ আগস্ট প্রকাশের কথা ছিল। এতে তার শৈশবের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে একাডেমিক সাফল্য অর্জনের গল্প তুলে ধরা হয়েছে।

যুক্তরাজ্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় মরদেহ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

১৯ আগস্ট ২০২৬
রাশিয়ার হুঁশিয়ারির পরও ইউক্রেনকে ‘১০০ শতাংশ’ সমর্থনের ঘোষণা যুক্তরাজ্যের
২২ জুলাই ২০২৬
দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
২১ জুলাই ২০২৬
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, বেলজিয়ামের গাড়ি বিক্রেতা হলেন ‘রাজপুত্র’
  2. ইউক্রেনে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স
  3. স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ
  4. মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
  5. কুরিলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মহড়া, কড়া প্রতিবাদ
  6. ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x