Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব : যুক্তরাষ্ট্রকে গালিবাফ
একাকিত্ব ঘিরে ব্রিটেনে জমজমাট ব্যবসা, বন্ধুত্বের জন্য সাবস্ক্রিপশন!
ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি
আইসিজের গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার
রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে : খলিলুর রহমান
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর

মিয়ানমারের শীর্ষ সামরিক নেতাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ২৪ নভেম্বর ২০২৬
মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লায়িং। ফাইল ছবি : রয়টার্স

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করার পর যুক্তরাজ্য দেশটির পাঁচজন শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারই প্রথম কোনো রাষ্ট্র, যেটিকে গণহত্যার মতো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে আইসিজে। খবর বিবিসির।

২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। এ সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে বসবাসরত সাত লাখেরও বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হন।

যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডার মতো আরও কয়েকটি দেশ আইসিজের এই রায়কে স্বীকৃতি দিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘গণহত্যার মতো অত্যন্ত মর্মান্তিক অপরাধের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদের মূল্যবোধের প্রতিফলন হতে হবে এবং এর বিপরীতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

যুক্তরাজ্য মিয়ানমারের যে সামরিক শীর্ষ সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তারা হলেন—মিও হ্তুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের ওপর যুক্তরাজ্য ২০২১ সালে নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি ২০১৭ সালের গণহত্যার সময় সামরিক বাহিনীর প্রধান ছিলেন। তাই সে সময় সংঘটিত অনেক নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন নৃশংসতা আর না ঘটে, তা রোধ করতে হবে।’

মিয়ানমারের জান্তা সরকারের উদ্দেশে মিলিব্যান্ড আরও বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুবিধার্থে অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা থামাতে হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনার পথ প্রশস্ত করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড বলেন, মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধের জন্য নতুন আইন পাস করা হবে।

গত সপ্তাহে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দেওয়ার পর, তিনি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিলেন।

সোমবার এড মিলিব্যান্ড পার্লামেন্ট সদস্যদের জানান, যুক্তরাজ্য এই সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, তাদের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৭ মিয়ানমারের ওই অভিযানের বিষয়ে ‘গণহত্যার উদ্দেশ্য’ ছাড়া অন্য কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারকদের নিয়ে গঠিত প্যানেলে নয় বনাম ছয় ভোটের সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আরও বলেছে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের অন্যান্য কয়েকটি ধারাও লঙ্ঘন করেছে।

গত সপ্তাহের রায়ে আদালত উল্লেখ করেছে, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অভিযান চালানোর সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং নারী ও কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছেন।

মিলিব্যান্ড জানান, ১২ লাখেরও বেশি শরণার্থী পালিয়েছে এবং বাংলাদেশ তাদের সহায়তা দিচ্ছে।

গণহত্যার সময় মিয়ানমারের নেতৃত্বে থাকা অং সান সু চিকে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করে।

যুক্তরাজ্য মিয়ানমার নিষেধাজ্ঞা

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

২১ নভেম্বর ২০২৬
একাকিত্ব ঘিরে ব্রিটেনে জমজমাট ব্যবসা, বন্ধুত্বের জন্য সাবস্ক্রিপশন!
২০ নভেম্বর ২০২৬
ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি
১৭ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূমিকম্প নেপালে, কাঁপল বাংলাদেশও
  2. ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
  3. এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার
  4. এবার জার্মানি ও ডেনমার্কের স্কুলে বোমা হামলার হুমকি
  5. আফ্রিকার খনিজ ঘিরে যুক্তরাষ্ট্র-চীন ও রাশিয়ার লড়াই, কার কী কৌশল?
  6. সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ‘ইরান থেকে কোনো হুমকি’ নেই : আইজেনকোট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x