Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
ধানমণ্ডির ইচিগো রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড
অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল, লাখ টাকা জরিমানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা
সুন্দরবনে নদীতে পড়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

হর্ন বাজিয়ে ঘুমন্ত ভাল্লুককে জাগানোয় ৬ লাখ টাকা জরিমানা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৭, ১৬ আগস্ট ২০২৬

জাহাজের ফগহর্ন ব্যবহার করে তীরে ঘুমিয়ে থাকা একটি মেরু ভাল্লুককে চমকে জাগিয়ে তোলার অপরাধে এক নৌকাচালককে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের প্রত্যন্ত সভালবার্ড দ্বীপপুঞ্জের উপকূলে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় একটি ফিয়র্ডের মধ্য দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার সময় আরোহীরা তীরে বিশ্রামরত একটি মেরু ভাল্লুক দেখতে পান। প্রাণীটির নড়াচড়া দেখার জন্য জাহাজে থাকা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অত্যন্ত উচ্চশব্দের ফগহর্ন বাজান। হর্নের বিকট শব্দে ভাল্লুকটি আতঙ্কে হঠাৎ জেগে ওঠে এবং স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের নজরে এলে সভালবার্ডের গভর্নর লার্স ফাউস অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করেন। এক বিবৃতিতে গভর্নর ফাউস জানান, জাহাজটি যখন অতিক্রম করছিল, তখন আরোহীরা ডাঙ্গায় একটি ঘুমন্ত মেরু ভাল্লুক দেখতে পান। পরে জাহাজের এক ব্যক্তি ফগহর্ন বাজিয়ে প্রাণীটিকে অনাবশ্যক তাড়িয়ে দেন।

উল্লেখ্য, ‘সভালবার্ড পরিবেশ সুরক্ষা আইন’ অনুযায়ী সেখানে অপ্রয়োজনে মেরু ভাল্লুককে বিরক্ত করা, তাড়া করা কিংবা আকর্ষণ করা সম্পূর্ণ বেআইনি। বন্যপ্রাণী যেন তাদের স্বাভাবিক আবাসস্থলে কোনো ধরনের মানসিক চাপে না পড়ে বা আচরণগত ব্যাঘাত না ঘটে, সে জন্য দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার কড়া বিধান রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ও আরোপিত জরিমানা পরিশোধে সম্মতি জানিয়েছেন। তবে স্থানীয় প্রশাসন ওই ব্যক্তির নাম বা জাতীয়তা প্রকাশ করেনি। একই সঙ্গে পর্যটক ও অভিযানে যাওয়া দলগুলোর উদ্দেশ্যে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১৯৭২ সাল থেকেই সভালবার্ডে মেরু ভাল্লুক সংরক্ষিত প্রজাতি হিসেবে ঘোষিত। প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় এই এলাকায় কড়াকড়ি নতুন নয়। এর আগে ২০২৪ সালেও সংরক্ষিত ওয়ালরাসের খুব কাছাকাছি যাওয়ার অপরাধে এক পর্যটককে সাড়ে ১১ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছিল।

নরওয়ে ভাল্লুক জরিমানা জাহাজ হর্ন বাজানো নিষেধ ইউরোপ

সংশ্লিষ্ট সংবাদ: নরওয়ে

২১ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ প্রত্যাখ্যান করল নরওয়ে
০৩ আগস্ট ২০২৫
বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপপুঞ্জ কি হুমকির মুখে?
১২ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কলকাতায় হোটেলে আগুন: বেঁচে যাওয়া তিন বাংলাদেশি জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
  2. রেস্তোরাঁর খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরো পরিবার
  3. কলকাতায় অগ্নিকাণ্ড: একই ভবনে একাধিক হোটেল, ছোট ঘর-সরু করিডোর
  4. কলকাতার হোটেলটিতে ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা
  5. মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
  6. কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x