ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। সোমবার (২৪ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন : ১১টি বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপের মুখে মার্কিন নৌবাহিনী
সংস্থার প্রধান জানান, চিকিৎসাধীন অবস্থায় আরও বেশ কয়েকজন আহত ব্যক্তি মারা যাওয়ায় মৃতের সংখ্যা ১০০ ছুঁয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার, ট্রাক ও মোটরসাইকেলের সাহায্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
আরও পড়ুন : ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল : নেতানিয়াহু
গত ১৫ আগস্ট অনুভূত ৭ দশমিক ৭ মাত্রার এই মূল ভূমিকম্পটির পর আরও হাজার হাজার আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। এতে প্রায় ৭৩ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হতে হয়েছে।
২০২২ সালের পর এটিই ইন্দোনেশিয়ায় হওয়া সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। সে বছর পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার একটি মৃদু গভীরতার ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটেছিল। প্রায় ২৯ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া টেকটোনিক প্লেটের সংযোগস্থল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক