Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৭, ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৭, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?
সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইরানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৭, ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৭, ০১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত ইমিগ্র্যান্ট বা অভিবাসন ভিসা দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের এই নীতিকে বেআইনি ও বাতিল ঘোষণা করার পর এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

গত শুক্রবার (২৮ আগস্ট) নতুন সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের সুবিধা (গ্রিন কার্ড) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সরকারের মূল লক্ষ্য ছিল যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে এসে সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল বা বোঝা হতে পারেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া।

তবে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক নামক সংগঠনের একটি মামলার পরিপ্রেক্ষিতে গত ২১ আগস্ট নিউইয়র্কের ডিস্ট্রিক্ট বিচারক জেনেট ভার্গাস এই নীতির বিরুদ্ধে রায় দেন। বিচারক রায়ে উল্লেখ করেন, কেবল জাতীয়তার ওপর ভিত্তি করে অভিবাসন ভিসা প্রত্যাখ্যান করা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড অটোরিটি আইনের অধীনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একচ্ছত্র ক্ষমতার বাইরে।

পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্যে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে, ৭৫ দেশের ভিসা স্থগিতকরণের সিদ্ধান্তটি ‘আর কার্যকর নেই’।

তালিকায় থাকা ৭৫টি দেশ হলো- বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিসর, এরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ রিপাবলিক, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, টিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

আবেদনকারীদের জন্য বর্তমান নিয়ম ও শর্তাবলি

এই স্থগিতাদেশ উঠে যাওয়ার ফলে উক্ত ৭৫ দেশের নাগরিকরা স্বাভাবিক প্রক্রিয়ায় পুনরায় মার্কিন অভিবাসন ভিসার অনুমোদন পাবেন। তবে এর জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সব সাধারণ শর্তাবলি মেনে চলতে হবে। পূর্বের নীতি চলাকালে ইতোমধ্যে ইস্যুকৃত কোনো ভিসা বাতিল করা হয়নি। এমনকি এই সময়ে নতুন আবেদন জমা ও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত ছিল, কেবল চূড়ান্ত ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছিল।

অন্যদিকে যেসব আবেদনকারীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং তাদের কাছে এই ৭৫ দেশের বাইরের কোনো দেশের বৈধ পাসপোর্ট ছিল, তারা আগে থেকেই এই নিষেধাজ্ঞার বাইরে ছিলেন। পাশাপাশি আমেরিকান পরিবার কর্তৃক দত্তক নেওয়া শিশুদের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় ছাড় দেওয়া হয়। এ ছাড়া পর্যটক, শিক্ষার্থী কিংবা অস্থায়ী কর্মীদের ব্যবহৃত নন-ইমিগ্র্যান্ট ভিসা এই বিধিনিষেধের আওতাভুক্ত ছিল না।

পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৫ দেশের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার অর্থ এই নয় যে বিশ্বব্যাপী ইন্টারভিউ স্থগিতের পর্ব শেষ হয়েছে। সাধারণ ভিসা সাক্ষাৎকারের স্বাভাবিক সূচি আবার কবে থেকে পুরোদমে শুরু হবে তা এখনও নির্দিষ্ট করেনি মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্র অভিবাসন ভিসা গ্রিন কার্ড মার্কিন আদালত

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৮ ঘন্টা আগে
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
০১ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কড়া জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
০১ সেপ্টেম্বর ২০২৬
ইরাকে সামরিক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x