যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাত নিয়ে উদ্বেগ পাকিস্তানের
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক হামলা ও পাল্টা হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। এই সংঘাতময় পরিস্থিতির বিপজ্জনক বৃদ্ধিকে ‘অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দিয়ে উভয় পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ইসলামাবাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুটি পক্ষই শেষ পর্যন্ত আলোচনার পথ বেছে নেবে বলে পাকিস্তান আশাবাদী। খবর আলজাজিরার।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা তেহরান সফর করেছেন। এর মাধ্যমে স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালির চলমান সংকট নিরসনে একটি ‘উল্লেখযোগ্য গতিশীলতা’ এবং জোরালো ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে।
পাকিস্তান শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনা এবং জুন মাসের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে সংঘাত নিরসনে আবারও দুই দেশকে পূর্ণ কূটনৈতিক প্রচেষ্টায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক