Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, নির্ধারিত সময়ে জাহাজ চালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের
কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম
৯/১১ হামলার ২৫ বছর : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা
সৌদিতে ২০০ মার্কিন সেনা, গোয়েন্দা তথ্য দিয়ে হুতি দমনের চেষ্টা
মধ্যবর্তী নির্বাচনে জিতলে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে হুথিরা : ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ ও এশিয়ার বাণিজ্যিক সংযোগকারী নৌ-পথের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিরা তাদের এই বার্তা পাঠায়। খবর এএফপির।

সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় তিনটি গুরুত্বপূর্ণ দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে গোটা লোহিত সাগর উপকূল নিজেদের হস্তগত করেছে হুথি গোষ্ঠী। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এই জলপথের ওপর অত্যন্ত নির্ভরশীল। বিশেষ করে পারস্য উপসাগরে ইরানের হরমুজ প্রণালি অবরোধের কারণে বিকল্প পথ হিসেবে লোহিত সাগর পথই তাদের তেল পরিবহণের প্রধান ভরসা হয়ে ওঠে।

আয়ারল্যান্ডের ডাবলিন সফরকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হুথিরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে- তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না। তারা চায় না আমরা তাদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা নেই।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন, সেখানে দ্রুতই সব বিষয় সুষ্ঠু ও সুন্দরভাবে সমাধান হয়ে যাবে।

কথোপকথনে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর তথ্যসূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলে হুথিদের অগ্রযাত্রার পর তাদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার জন্য বৃহস্পতিবার সৌদি যুবরাজ অন্তত দুবার ফোন করে ট্রাম্পকে অনুরোধ জানান। তবে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি কোনো হামলায় অংশ নেওয়ার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই হুথিরা সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন হুথি বিদ্রোহী যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় হস্তক্ষেপ

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম
১০ সেপ্টেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে জিতলে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ ২০২৯ সাল পর্যন্ত গড়ানোর শঙ্কা, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের গোপন বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
  2. হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, নির্ধারিত সময়ে জাহাজ চালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের
  3. দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
  4. ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তান, পথের কাঁটা ভারত
  5. ভারতে পৌঁছালেন পুতিন, নজর কাড়ল নিরাপত্তার বিশেষ কৌশল
  6. সৌদির পাইপলাইনে ইরাক থেকে ড্রোন হামলা, বন্ধ তেল সরবরাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x