Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
‘মক্কা চুক্তি’ নিয়ে নতুন বার্তা এরদোয়ানের
সৌদি সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতিদের হামলার দাবি
সৌদিতে ড্রোন হামলা : ইরানের সঙ্গে তিন সীমান্তপথ বন্ধ করল ইরাক
সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের ড্রোন ও মিসাইল হামলা

মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়াম ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের মদিনা অঞ্চলের জাবল সাইয়িদ এলাকায় বিপুল পরিমাণ ইউরেনিয়াম ও অতিমূল্যবান বিরল খনিজ উপাদানের খনির সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক ভূগর্ভস্থ জরিপ অনুযায়ী, এলাকাটিতে উচ্চ ঘনত্বের ভারী ভূ-উপাদান ও প্রতিশ্রুতিশীল মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ প্রায় ১১ কোটি (১১০ মিলিয়ন) টন আকরিক কাঁচামাল রয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিয়ে এ তথ্য ঘোষণা করেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান। খবর আরব নিউজের। 

জাবাল সাইয়িদ এলাকাটি জেদ্দা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বে মদিনা অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বজুড়ে অন্যতম মূল্যবান বিরল খনিজ ভান্ডার হিসেবে বিবেচিত। 

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) পরিসংখ্যান অনুযায়ী, জাবাল সাইয়িদ বৈশ্বিক খনিজ সম্পদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এখানে প্রায় ৫ লাখ ৫২ হাজার টন ডিসপ্রোসিয়াম ও টারবিয়াম জাতীয় ভারী উপাদান এবং ৩ লাখ ৫৫ হাজার টন নিউডিমিয়াম ও প্রাসেওডিমিয়াম জাতীয় হালকা খনিজ রয়েছে। এ ছাড়া একই স্থানে প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়াম সম্পদের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। 

২০২৫ সালের নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের পর থেকে এই খনিজ উত্তোলনের গতি বৃদ্ধি পায়। সফরের পর দুই দেশ গুরুত্বপূর্ণ খনিজ ও সরবরাহ চেইনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়। 

চুক্তির আওতায় ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স (পেন্টাগন) সৌদিতে বিরল খনিজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের ৪৯ শতাংশ অর্থায়নে রাজি হয়। বাকি ৫১ শতাংশ মালিকানা ধরে রাখে সৌদি রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’ ও মার্কিন প্রতিষ্ঠান ‘এমপি মেটেরিয়ালস’।

এর আগে ২২ জুলাই মার্কিন জ্বালানিসচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী যুবরাজ আব্দুলআজিজ বিন সালমানের মধ্যে বেসামরিক পারমাণবিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বহুবিলিয়ন ডলারের প্রযুক্তিগত অংশীদারিত্বের সৃষ্টি হয়েছে, যা সৌদিকে নিজস্ব ভূমিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু জ্বালানি চক্র বিকাশের সুযোগ তৈরি করে দিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এপিএ) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে দেশটিতে বিরল খনিজ সন্ধান পাওয়া যায়। এর আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলার। যা ২০১৮ সালের তুলনায় ৯০ শতাংশ বেশি। নতুন আবিষ্কারগুলো দেশটির অর্থনীতি ও পরমাণু সক্ষমতায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সৌদি আরব ইউরেনিয়াম মদিনা

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

৫ ঘন্টা আগে
সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
৫ ঘন্টা আগে
‘মক্কা চুক্তি’ নিয়ে নতুন বার্তা এরদোয়ানের
১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের ড্রোন ও মিসাইল হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতিদের হামলার দাবি
  2. বিশ্ববাজারে ৩ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম
  3. ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৬, নিখোঁজ শতাধিক
  4. হরমুজ প্রণালি নিয়ে বৈঠক স্থগিত, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উদ্যোগে ধাক্কা
  5. রুশ হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন
  6. ভাঙার পথে যুক্তরাজ্য, শিগগিরই আসছে ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x