Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রী আটক
নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক
আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিকেলে জামায়াতের, সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
সরকারকে চাপে ফেলতে নতুন কৌশল

পাকিস্তানে পেছানো হলো ইমরান খানের সমর্থনে বিক্ষোভ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামাবাদ-পেশোয়ার মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে ইমরান খানের সমর্থনে আয়োজিত সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে। ছবি : এএফপি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। সরকারের মনোবল ভেঙে দেওয়ার ও তাদের চাপে ফেলার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা। খবর এএফপির।

আগামীকাল রোববার নির্ধারিত বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদ কর্তৃপক্ষ রাজধানীগামী প্রধান প্রধান পথগুলোতে শিপিং কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করে প্রবেশপথ অবরুদ্ধ করে রেখেছে। এরফলে স্বাভাবিক যানবাহন চলাচল ও গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হচ্ছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিরোধ বা বিক্ষোভ পিছিয়ে দেওয়া আমাদের কৌশলেরই একটি অংশ। আমাদের মূল লক্ষ্য হলো কেন্দ্রীয় সরকারকে ক্লান্ত ও কাবু করে ফেলা।’

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে দেওয়া এক বক্তব্যে সোহেল আফ্রিদি আরও বলেন, পেশোয়ার থেকে ইসলামাবাদ অভিমুখে এই দীর্ঘ পদযাত্রাটি এখন ৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ইসলামাবাদকে ‘অবরুদ্ধ’ করতে পুলিশের ২২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রতিবেশী খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাওয়া ও আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজধানী ইসলামাবাদের প্রধান মহাসড়ক, প্রবেশপথ এবং প্রধান মোড়গুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পরিবহন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনজীবন একপ্রকার স্থবির হয়ে পড়েছে।

পরিকল্পিত এই বিক্ষোভের আগে সরকারের নেওয়া আগাম দমন তৎপরতা চলতি সপ্তাহের শুরুর দিকে জোরদার করা হয়। ইমরান খানের বোন আলিমা খান, উজমা খান এবং নওরীন নিয়াজীকে পুলিশি হেফাজতে নেওয়ার পরপরই শুরু হয় এই অভিযান।

৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের মে মাসে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ এবং সহিংসতায় উসকানি দেওয়ার মতো অজস্র অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তবে পিটিআই প্রধান ইমরান খান এবং তার আইনি দল সব অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন ইমরান খানের জনপ্রিয়তাকে নস্যাৎ করতেই এসব মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

ইমরান খান পিটিআই বিক্ষোভ

সংশ্লিষ্ট সংবাদ: ইমরান খান

১৫ সেপ্টেম্বর ২০২৬
ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়ক
২৯ আগস্ট ২০২৬
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার অস্ট্রেলিয়ার অধিনায়ক
১৯ আগস্ট ২০২৬
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রেকর্ড বৃষ্টিতে কোমরপানিতে ভাসছে ব্যাংকক
  2. ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদী পার হতে গিয়ে ৫ অভিবাসীর মৃত্যু
  3. জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, বিজেপির তিন বিধায়ককে বের করে দিলেন স্পিকার
  4. নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রী আটক
  5. হরমুজ প্রণালি খোলার ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
  6. সৌদির সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান-তুরস্ক, সেনাপ্রধানদের বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x