Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ অক্টোবর ২০২৬
আরও খবর
ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি
কড়া নিরাপত্তায় ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, চাপে ম্যাক্রোঁ
ফ্রান্সে কঠোর পুলিশি পাহারায় লাখো মানুষের বিক্ষোভ, হাজারো গ্রেপ্তার
‘অধিকার আদায়ে লড়ছি’ : প্যারিসে বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয়

ফ্রান্সে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ অক্টোবর ২০২৬
১৯ অক্টোবর প্যারিসের কেন্দ্রস্থলে রু ইভ তুদিক এলাকায়, ‘জীবনযাত্রার উচ্চ ব্যয়’-এর বিরুদ্ধে সপ্তাহান্তজুড়ে চলা বিক্ষোভের পর ধ্বংস হয়ে যাওয়া একটি পুড়ে যাওয়া ভ্যানের ভেতর তাকিয়ে আছেন স্থানীয় এক বাসিন্দা। ছবি: এএফপি

ফ্রান্সজুড়ে দাঙ্গা ও লুটপাটের পর রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং অন্যান্য শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সহিংসতা নিয়ন্ত্রণে স্থানীয় মেয়রদের প্রয়োজন অনুযায়ী কারফিউ জারির ক্ষমতাও দিয়েছে সরকার। খবর বিবিসির। 

প্যারিস পুলিশ জানিয়েছে, প্লাস দে লা রিপাবলিক ও লে আল শপিং এলাকায় স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। শহরের কেন্দ্রীয় কয়েকটি এলাকায় অনুমতি ছাড়া জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে। মার্সেই, বোর্দো, নিস, লিওঁ ও লিলসহ বিভিন্ন শহরে তরুণদের চলাচল ও জনসমাবেশের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৯ অক্টােবর) জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনরুদ্ধারে অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের কাছ থেকে সেই অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। দাঙ্গার কারণে যারা কাজ করতে পারছেন না, তাদের জন্য আংশিক বেকারত্ব সহায়তারও ঘোষণা দেন তিনি। প্রয়োজনে দেশজুড়ে জরুরি অবস্থা জারির বিষয়টিও উড়িয়ে দেননি প্রধানমন্ত্রী।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ স্বীকার করেছেন, কয়েকটি শহরে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছিল পুলিশ। সহিংসতা মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি নিয়ে সমালোচনার মুখে তিনি পদত্যাগের চেষ্টা করলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা প্রত্যাখ্যান করেন। এদিকে দাঙ্গায় জড়িত সম্ভাব্য মূল হোতাদের শনাক্ত করতে ২০০ তদন্তকারী সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন।

কর্তৃপক্ষের হিসাবে, সহিংসতায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ সদস্য। এ ছাড়া পুলিশের ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত গ্রেনেডের বিস্ফোরণে এক বিক্ষোভকারীর হাত উড়ে গেছে বলে জানিয়েছে এএফপি।

ফ্রান্সের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আলাঁ দি ক্রেসেনজোর তথ্য অনুযায়ী, দুই হাজারের বেশি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ইউরো নয়, বরং কয়েকশ মিলিয়ন ইউরো বলে তিনি উল্লেখ করেছেন। মার্সেইয়ের ব্যবসায়ীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।

দাঙ্গার সময় লুট হওয়া পণ্য বিভিন্ন অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। এ বিষয়ে ভিন্টেড জানিয়েছে, চুরি করা পণ্য বিক্রি বা বিক্রির প্রস্তাব তাদের নীতিমালায় কঠোরভাবে নিষিদ্ধ এবং সন্দেহজনক বিজ্ঞাপন সরাতে নজরদারি বাড়ানো হয়েছে।

গত সপ্তাহান্তে জ্বালানির দাম বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। পরে প্যারিস, মার্সেইসহ বিভিন্ন শহরে গাড়ি ও ভবনে আগুন দেওয়া এবং দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে। লিমোজ শহরের ঐতিহাসিক টাউন হলও আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতির কারণে ফ্রান্সে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি। বড় জমায়েতের কাছাকাছি গেলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশগুলো।

এদিকে সহিংসতায় বামপন্থী দল লা ফ্রঁস ইনসুমিজের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। প্রধানমন্ত্রী লেকর্নু অভিযোগ করেছেন, কিছু গোষ্ঠী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দলটির নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ অভিযোগের প্রমাণ দিতে অথবা ক্ষমা চাইতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ফ্রান্স কারফিউ প্যারিস দাঙ্গা লুটপাট

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

৩১ অক্টোবর ২০২৬
কড়া নিরাপত্তায় ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ
২৬ অক্টোবর ২০২৬
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, চাপে ম্যাক্রোঁ
২৫ অক্টোবর ২০২৬
ফ্রান্সে কঠোর পুলিশি পাহারায় লাখো মানুষের বিক্ষোভ, হাজারো গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক বছরে সর্বনিম্ন স্তরে নেমে ফের বাড়ল স্বর্ণের দাম
  2. রিপাবলিকান প্রার্থীকে ডেমোক্র্যাট নেত্রীর সমর্থন, দলে তীব্র বিরোধ
  3. সহিংস রূপ নিল জার্মানির জেন-জি বিক্ষোভ, সন্ধ্যার পরে শুরু সহিংসতা
  4. ট্রাম্পের বাড়ির কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
  5. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ : ইরান
  6. এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x