Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৮, ২৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৮, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
কালাইয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
নেত্রকোনায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে হাটের ইজারাদারসহ দুজন নিহত
পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত

তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাত, নিহত ১, আহত ৩৫০

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৮, ২৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৮, ২৪ অক্টোবর ২০২৬
২৩ অক্টোবর তাইওয়ানের কিলুং-এ টাইফুন চাম্পি এগিয়ে আসার সময় এক ব্যক্তি ঢেউয়ের ছবি তুলছেন। ছবি: এএফপি

তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন চাম্পি। এতে অন্তত একজন নিহত ও ৩৫০ জন আহত হয়েছেন। ঝড়ের কারণে গাছপালা উপড়ে পড়েছে, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার। 

স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টােবর) দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চল অতিক্রম করে টাইফুনটি। পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের পূর্বাভাসবিদ লিন পিং-ইউ মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সর্বত্র প্রবল বাতাস ও ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

একপর্যায়ে টাইফুন চাম্পি সুপার টাইফুনে রূপ নিয়েছিল। তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। পরে ঝড়টি দুর্বল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বলে জানিয়েছে।

তবে আজ শনিবার (২৪ অক্টােবর) আরও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কোথাও কোথাও ৯০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চল। শুক্রবার ইয়িলান কাউন্টিতে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ লু কুও-চেন জানান, টাইফুনটি তাইওয়ানের উত্তর-পূর্ব প্রান্তের কাছে ধীরগতিতে চলতে পারে। এতে ঝড়ের প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

চাম্পি এখন চীন ও জাপানের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে অঞ্চলজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৮ হাজার ৪০০টি বাড়িতে বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে ওকিনাওয়া ইলেকট্রিক পাওয়ার কোম্পানি।

পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি ওকিনাওয়া ও চীনের পূর্ব উপকূলের কাছে অবস্থান করার পর উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে জাপানের মূল ভূখণ্ডের দিকে এগোতে পারে।

এদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনোর প্রভাবে এবারের ঝড়ের মৌসুম আরও তীব্র হয়ে উঠেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, বর্তমান এল নিনো গত চার দশকের পর্যবেক্ষণ-সীমাকেও ছাড়িয়ে যাওয়ার মতো শক্তিশালী হতে পারে।

প্রাকৃতিক এই আবহাওয়াজনিত প্রক্রিয়ায় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বেড়ে যায়। পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর প্রভাব ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং ২০২৭ সাল ও তার পরেও এর প্রভাব অব্যাহত থাকতে পারে।

তাইওয়ান টাইফুন নিহত আহত

সংশ্লিষ্ট সংবাদ: তাইওয়ান

২৭ নভেম্বর ২০২২
দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট
০৩ আগস্ট ২০২২
চীনের হুমকি সত্ত্বেও পিছু হটবে না তাইওয়ান : সাই ইং-ওয়েন
০৩ আগস্ট ২০২২
তাইওয়ানের আকাশে ২০টিরও বেশি চীনা যুদ্ধবিমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের
  2. ইরানে নতুন হামলা, নাকি শান্তি আলোচনার পথে ওয়াশিংটন?
  3. রাজনৈতিক মতামতের জন্য কাজ হারিয়েছেন প্রকাশ রাজ : স্ত্রী
  4. নেতানিয়াহু ও আইজেনকোট : ইসরায়েলের সামনে কোন পথ খোলা?
  5. ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ
  6. শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতারের প্রতিনিধিদল তেহরানে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x