কংগ্রেসে ফিরলেন ডেমোক্র্যাটিক নেতা হাকিম, হতে পারেন স্পিকার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় জয় পেয়েছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস। সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাস অনুযায়ী, ব্রুকলিন এলাকা নিয়ে গঠিত নিজের আসনটিতে সহজেই রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে কংগ্রেসের নিম্নকক্ষে পুনরায় বিজয়ী হয়েছেন তিনি।
আজ বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই জয়ের মাধ্যমে মার্কিন কংগ্রেসে নিজের অষ্টম মেয়াদ নিশ্চিত করলেন হাকিম জেফ্রিস। একই সঙ্গে এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারলে, নিম্নকক্ষের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন।
নির্বাচনের ভোটগ্রহণ শেষের পর প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে শক্তিশালী অবস্থানে রয়েছে। একই সঙ্গে ট্রাম্পের দলের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ এই ডেমোক্র্যাট নেতা।

এনটিভি অনলাইন ডেস্ক