Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৪, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৪, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতারের প্রতিনিধিদল তেহরানে
ইরানে হামলার প্রস্তুতি জোরালো, ইসরায়েলে মার্কিন বিমানের বহর
বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে আগুন
ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ হতে দেবেন না ট্রাম্প : জেডি ভ্যান্স

নতুন হামলার কথা ভাবছেন ট্রাম্প : কঠোর হুঁশিয়ারি তেহরানের

এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৪, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৪, ২৫ অক্টোবর ২০২৬
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আলী আব্দুল্লাহি। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে সামরিক হামলা বা অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করার মধ্যেই কঠোর বার্তা দিয়েছে তেহরান। মার্কিন যুদ্ধজাহাজ ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছালে তা লক্ষ্য করে সরাসরি হামলার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। খবর আল জাজিরার।

ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানে আবারও ‘এপিক ফিউরি’-র মতো ব্যাপক বোমাবর্ষণ অভিযান চালাতে পারে। যুদ্ধ দ্রুত শেষ করতে তীব্র আক্রমণ চালানো হবে, নাকি নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ বজায় রাখা হবে- তা নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে।

এর জবাবে শনিবার (২৪ অক্টেবার) ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আলী আব্দুল্লাহি জানান, মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে পুনরায় প্রবেশ করার সুযোগ নেই। মার্কিন প্রেসিডেন্ট তাদের সৈন্যদের পারস্য উপসাগরে প্রবেশের বিষয়ে কেবল স্বপ্নই দেখতে পারেন, যা তারা কবরে নিয়ে যাবেন। মার্কিন সরকারের দাবি অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে থাকলে তারা কেন নিজেদের বিমানবাহী রণতরীগুলোকে ইরানের উপকূলের কাছে আনছে না- তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আট মাসের সংঘাতের জেরে মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের জবাবে তাদের ‘কাদামাটিতে ডুবিয়ে মারা’ হবে বলে হুঁশিয়ারি দেন আলী আব্দুল্লাহি।

হরমুজ প্রণালি ও জ্বালানি সংকট

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা অব্যাহত থাকায় ও যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম হু-হু করে বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলারে পৌঁছেছে, যা এপ্রিলের পর সর্বোচ্চ। সম্প্রতি একাধিক সুপারট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার ও মাইন হামলার দাবি করেছে আইআরজিসি। তারা জানিয়েছে, ইরানের বেসামরিক অবকাঠামোতে আঘাত আনা হলে তারা সমুদ্র তলদেশের ইন্টারনেট ও যোগাযোগ ক্যাবল লক্ষ্য করে হামলা চালাবে।

একই সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রিয়াদ, দাম্মামের বিমানবন্দর ও শাইবাহ তেলক্ষেত্রে পুনরায় হামলা চালিয়েছে, যার জবাবে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

ইস্তাম্বুলে শীর্ষ কূটনৈতিক বৈঠক

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে শুক্রবার ইস্তাম্বুলে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিকে নিয়ে এক সমন্বয় সভায় বসেন। সভায় মার্কিন বা ইরানি কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানে নতুন কোনো আক্রমণ এই যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেবে। সামরিক হস্তক্ষেপ কোনো সমাধান নয় এবং কেউ এটিকে সমর্থন করছে না।

চারটি আঞ্চলিক দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, ইসরায়েলি দখলদারিত্বই মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ। তবে জার্মানি এই অস্থিরতার জন্য ইরান ও হুতিদের দায়ী করেছে।

ইস্তাম্বুল বৈঠক প্রসঙ্গে ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ-সংলগ্ন মিডিয়া জানিয়েছে, ওয়াশিংটন ও ইউরোপকে আগে ছাড় দিতে হবে; মার্কিন প্রশাসন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।

ইরান যুক্তরাষ্ট্র ট্রাম্প হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্য সংঘাত
২৬ অক্টোবর ২০২৬
‘হিসাবে ভুল’ না হলে ইরানে আবার মার্কিন হামলার সম্ভাবনা নেই : বিশ্লেষক
২৬ অক্টোবর ২০২৬
ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
২৬ অক্টোবর ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞার মুখে নতুন ওয়েবসাইটে স্থানান্তরিত ইরান এয়ার
২৫ অক্টোবর ২০২৬
মার্কিন যুদ্ধজাহাজ কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের
২৩ অক্টোবর ২০২৬
‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান
২২ অক্টোবর ২০২৬
তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা
২১ অক্টোবর ২০২৬
মার্কিন চাপে কি ইরানের সামরিক বাহিনীর তহবিল ফুরিয়ে যাচ্ছে?
২০ অক্টোবর ২০২৬
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
১৮ অক্টোবর ২০২৬
মেহেরদাদ আখলাঘি : ইরানের প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ নতুন প্রতিরক্ষামন্ত্রী
১৮ অক্টোবর ২০২৬
কেন বারবার ব্যর্থ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে আগুন
  2. ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ হতে দেবেন না ট্রাম্প : জেডি ভ্যান্স
  3. জেডি ভ্যান্সের চিঠি পেয়েছে ইরান, কিন্তু জবাব দেয়নি এখনো
  4. ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৪
  5. নিয়ন্ত্রকের ভূমিকায় আরব দলগুলো, চাপ বাড়াচ্ছে ইসরায়েল
  6. হরমুজ প্রণালিতে মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন আটকের দাবি ইরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x