Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:০৬, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:০৬, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
বিয়ের দাবি নিয়ে ইনফ্লুয়েন্সারের বাড়িতে প্রবেশ, পিটুনিতে প্রাণ গেল ভক্তের
ভারতীয় বিমানবাহিনীর ‘সক্রিয়’ রাফাল যুদ্ধবিমান কমে হয়েছে ৩২
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বৈঠক
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বিজিবি
প্রেমের টানে কানাডা থেকে ভারতে, বিয়ের স্বপ্ন ভাঙল বয়সের অঙ্কে!

নেপালের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন রোববার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:০৬, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:০৬, ২১ নভেম্বর ২০২৬
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী রোববার ভারত সফরে যাচ্ছেন। চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই হবে তার প্রথম সফর। শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

র‌্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

৩০ মিলিয়ন বা তিন কোটি মানুষের দেশ নেপাল হিমালয় অঞ্চলের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই শক্তিশালী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে দেশটিকে।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালকে ভারত দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি বরাবর বিস্তৃত সীমান্ত রয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের বলেন, ‘ভারত নেপালের একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশীদার।’ তিনি জানান, দুই দেশের নেতাদের বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তারই প্রতিফলন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে, যার আর্থিক মূল্য আট দশমিক ছয় বিলিয়ন ডলার। অন্যদিকে চীন থেকে নেপালের আমদানির পরিমাণ ১৩ শতাংশ, যার মূল্য এক দশমিক আট বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বালেন্দ্র শাহ তার পূর্বসূরিদের মতো দ্রুত বিদেশ সফরে যাননি। বরং প্রথম দিকে বিদেশ সফর থেকে বিরত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে নিউইয়র্কে। সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি।

সেসময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ধকল সামলাচ্ছিল। উঁচু পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় সুনামির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন এবং পাঁচ হাজার মানুষ নিখোঁজ হন।

বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। দেশটির সরকার ধারণা করছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে চার দশমিক ৭৮ বিলিয়ন ডলার ব্যয় হবে। ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের অধীনে নেপালের পররাষ্ট্রনীতিতে নতুন করে ভারসাম্য ও সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এই সফর হচ্ছে। কাঠমান্ডুভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সম্পাদক ও সাংবাদিক গুনা রাজ লুইটেল বলেন, ‘জেন-জি বিক্ষোভের পর নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর।’

নেপাল বালেন্দ্র শাহ ভারত

সংশ্লিষ্ট সংবাদ: নেপাল

১৪ অক্টোবর ২০২৬
নেপালের সাম্প্রতিক বন্যা বরফ ও পাথর ধসের কারণে : প্রতিবেদন
১১ অক্টোবর ২০২৬
নেপালে ফের আকস্মিক বন্যা, নিখোঁজ ৪
০৯ অক্টোবর ২০২৬
পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  2. শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
  3. ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?
  4. পরীক্ষামূলক প্রয়োগে টিউমার অদৃশ্য, অগ্ন্যাশয়ের ক্যানসারের পিল নিয়ে আশা
  5. আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী
  6. ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x