Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালি ইরানের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে : আইআরজিসি
মিথ্যা গোয়েন্দা তথ্যের পুরোনো ইতিহাস, আবারও একই পথে যুক্তরাষ্ট্র?
বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : আরাঘচি
বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ

ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা দিন দিন বাড়ছে : আইআরজিসি

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ২৬ নভেম্বর ২০২৬
তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেবি। ফাইল ছবি

ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরান অনেক ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি জানিয়েছেন, ইরানের অস্ত্রের কোনো ঘাটতি নেই, বরং তাদের ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা প্রতিদিনই বাড়ছে। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি’র প্রতিবেদনে বলা হয়, জেনারেল মোহেবি দাবি করেছেন- যুক্তরাষ্ট্র বর্তমানে কৌশলগত অস্ত্রের সংকটে ভুগছে। বিপরীতে ইরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের কেবল অস্ত্রের কোনো ঘাটতিই হয়নি বা ভবিষ্যতেও হবে না তা নয়; বরং আমরা দিন দিন আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি, নির্ভুলতা ও ধ্বংস ক্ষমতা বাড়িয়ে চলেছি।’

এদিকে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বলেছেন, শত্রু বাহিনীকে অনেক দূর পর্যন্ত পিছু হটিয়ে দিতে ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের কৌশলগত ধাক্কার মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, শত্রুদের বহুমুখী চাপ মোকাবিলায় ইরানি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ)-র প্রতিবেদনে বলা হয়েছে, একটি নতুন শহুরে রেললাইনের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা চায় না ইরান এগিয়ে যাক। কিন্তু আমাদের সব বিভেদ ভুলে হাতে হাত রেখে এগোতে হবে এবং অভ্যন্তরীণ শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর ভর করে দেশের প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমৃদ্ধির পথকে আরও শক্তিশালী করতে হবে।’

নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও ইরান গুরুত্বপূর্ণ সব অর্জন অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।

ইরান আইআরজিসি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালি ইরানের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে : আইআরজিসি
২৫ নভেম্বর ২০২৬
রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : আরাঘচি
২৫ নভেম্বর ২০২৬
‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদির লোহিত সাগর উপকূলের বন্দরে হুথিদের হামলা, বাড়ছে সংঘাত
  2. মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩১
  3. বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
  4. রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : আরাঘচি
  5. বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
  6. বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x