Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
ইয়েমেনের বন্দরে সৌদি জোটের হামলা, সৌদিতে ড্রোন ধ্বংস
লিবিয়া ও বাল্টিক সাগরে জাহাজে হামলা, ইউক্রেনকে রাশিয়ার হুঁশিয়ারি
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা
হুমকি মোকাবিলায় ‘টেকসই প্রতিরোধ’ গড়ার আহ্বান গালিবাফের
যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত দেশ, শর্ত আরোপে অক্ষম : ইরান

সৌদির লোহিত সাগর উপকূলের বন্দরে হুথিদের হামলা, বাড়ছে সংঘাত

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:৫৩, ২৬ নভেম্বর ২০২৬
২৩ নভেম্বর ইয়েমেনের হোদেইদাহ শহরে ইয়েমেনের পাবলিক টেলিকমিউনিকেশন করপোরেশনের একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন একজন ব্যক্তি। ছবি: এএফপি

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সময়ে ইয়েমেনের তাইজ শহরের আশপাশে লড়াই তীব্র হওয়ায় সৌদি আরব ও ইরানপন্থী হুথিদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। খবর আল জাজিরার। 

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) জানিয়েছে, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে জোটটি।

পরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুথিদের একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে জোটের বাহিনী। ড্রোনটি ধ্বংসের পর পড়ে থাকা ধ্বংসাবশেষে কোনো বেসামরিক নাগরিক আহত হননি বলেও জানান তিনি।

জোটের বিবৃতির পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক নাবিল আল-ইউসুফি। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রিয়াদের আর্থিক জেলায় একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালায় হুথিরা। এতে অন্তত ১১ জন আহত হন। রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ওই ঘটনার পর সংঘাতকে আরও বিস্তৃত করেছে।

সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। উভয় পক্ষের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো।

সৌদি বন্দরে হুথিদের হামলার আগে ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরা টেলিভিশন সৌদি বাহিনীর বিরুদ্ধে হোদেইদা বন্দরে নতুন হামলার খবর প্রচার করে। বুধবার এর আগে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে।

ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি বলেন, দেশটির আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশ হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে।

ইউসুফ মাওরি আরও বলেন, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কিছু হামলায় পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত জ্বালানি সংরক্ষণ ট্যাংক ও ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী বিভিন্ন স্থানে হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, বুধবার হুথিদের লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।

আল জাজিরার সাংবাদিক মাহা আলী তাইজ থেকে জানিয়েছেন, সাম্প্রতিক হামলার সবচেয়ে বেশি চাপ পড়েছে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় এলাকা। সরকারি বাহিনীর দাবি, তাইজের পশ্চিমে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

মাহা আলী বলেন, প্রায় ৭২ ঘণ্টা ধরে তীব্র ও ধারাবাহিক বিমান হামলা চলছে। তাইজের মধ্যাঞ্চলকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা জাবাল সাবের এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুসকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখল করতে চায় হুথিরা।

অন্যদিকে হুথিদের দাবি, বুধবার সানা ও আরও ১০টি প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সৌদি আরব হুথি হামলা লোহিত সাগর সংঘাত বন্দর

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

১৮ নভেম্বর ২০২৬
সৌদি আরবের রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ
১৮ নভেম্বর ২০২৬
নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার
১৩ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে ফ্লাইট স্থগিতের সময় বাড়ল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদির লোহিত সাগর উপকূলের বন্দরে হুথিদের হামলা, বাড়ছে সংঘাত
  2. মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩১
  3. বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
  4. রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : আরাঘচি
  5. বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
  6. বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x