Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৯, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৯, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা
পুতিনকে ‘বন্ধু’ বলায় ট্রাম্পের বক্তব্যের পক্ষে মার্কিন গোয়েন্দাপ্রধান
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লিবিয়া ও বাল্টিক সাগরে জাহাজে হামলা, ইউক্রেনকে রাশিয়ার হুঁশিয়ারি

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৯, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৯, ২৪ নভেম্বর ২০২৬
২২ নভেম্বর ফিনল্যান্ড উপসাগরে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ ‘স্পার্টা ২’-এর ভেতরে লাগা আগুন নেভানোর কার্যক্রম দেখা যাচ্ছে। ছবি: এএফপি

লিবিয়া ও বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলার জবাবে ইউক্রেনে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার। 

স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের প্রয়োজন মনে করলে মন্ত্রণালয় তা জানাবে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের বাহিনী।

পেসকভ বলেন, রুশ সেনারা প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরে সমন্বিত হামলা চালাচ্ছে। তার ভাষায়, এসব হামলা ‘কিয়েভ সরকারের জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিণতি’ হচ্ছে।

বাল্টিক সাগরে হামলার প্রসঙ্গে পেসকভ বলেন, এ ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে। বাল্টিক দেশগুলো কিয়েভকে এ ধরনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধে চাপ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলেনস্কি সোমবার জানান, রোববার (২২ নভেম্বর) বেনগাজির একটি নৌঘাঁটিতে রুশ করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের বাহিনী। একই সঙ্গে রাশিয়ার অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জাতিসংঘে অভিযোগ জানিয়েছে, এসব হামলার মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতির খবরেরও আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দেশটির সরকার। 

মস্কোর ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া এসব জাহাজ ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার কালিনিনগ্রাদগামী ‘স্পার্টা-২’ জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, ইউক্রেন এ হামলা চালিয়ে থাকতে পারে। এ ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ বলে মন্তব্য করেছেন পেসকভ।

সোমবার রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানান, বাল্টিক সাগর উপকূলে অবস্থিত কালিনিনগ্রাদে পণ্য পরিবহন সচল রাখতে দুটি রেল ফেরি কেনার জন্য ৪৭ বিলিয়ন রুবল বা ৫৭৬ মিলিয়ন ডলার ব্যয় করবে মস্কো।

লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ মূল ভূখণ্ডের রাশিয়া থেকে বিচ্ছিন্ন। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অনুযায়ী, রাশিয়া থেকে কালিনিনগ্রাদে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের ট্রানজিট সীমিত করে লিথুয়ানিয়া। ফলে অঞ্চলটি সমুদ্রপথে পণ্য সরবরাহের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে।

মিশুস্তিন জানান, ২০৩০ সাল থেকে উস্ত-লুগা ও বালতিস্ক বন্দরের মধ্যে ফেরি দুটি চলাচল শুরু করার কথা রয়েছে। এর অধিকাংশ ব্যয় মেটানো হবে রাশিয়ার জরুরি তহবিল থেকে।

এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি লেখেন, আত্মরক্ষার জন্য রাশিয়ার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের অধিকার রয়েছে। কিছু পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করাও দেশটির দায়িত্বের মধ্যে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়া ইউক্রেন হুঁশিয়ারি হামলা লিবিয়া

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

১৪ নভেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে যুদ্ধে বিদেশিরা, গোপন নথিতে রাশিয়ার ভয়াবহ প্রাণহানির চিত্র
০৬ নভেম্বর ২০২৬
পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তা প্রধানের বৈঠক, বার্তা পাঠালেন খামেনি
২২ অক্টোবর ২০২৬
শান্তি আলোচনার সম্মতির পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূমিকম্প নেপালে, কাঁপল বাংলাদেশও
  2. ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
  3. এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার
  4. এবার জার্মানি ও ডেনমার্কের স্কুলে বোমা হামলার হুমকি
  5. আফ্রিকার খনিজ ঘিরে যুক্তরাষ্ট্র-চীন ও রাশিয়ার লড়াই, কার কী কৌশল?
  6. সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ‘ইরান থেকে কোনো হুমকি’ নেই : আইজেনকোট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x