Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৫, ২৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৫, ২৩ নভেম্বর ২০২৬
আরও খবর
বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন, প্রাণ বাঁচালেন ১৬ নাবিক
কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
মার্কিন রাডার সিস্টেমে ইরানের ড্রোন হামলা, বাহরাইনে সতর্কতা জারি
রাশিয়ার প্রধান শিল্পাঞ্চলে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৫, ২৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:০৫, ২৩ নভেম্বর ২০২৬

লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সন্দেহভাজন সামুদ্রিক ড্রোন হামলা হয়েছে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) ভোরে হামলার সময় জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা ছিল। বন্দরের কাছেই একটি নৌঘাঁটি রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন ছিল। প্রত্যক্ষদর্শীরা তিনটি ড্রোনকে জাহাজটিতে হামলা চালাতে দেখেছেন বলে জানা গেছে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম ‘মেরকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি ছোট যুদ্ধজাহাজ। রোববারের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির বেশির ভাগ অংশ পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামোর একটি অংশ থেকে ধোঁয়া উঠতে এবং বন্দরের পন্টুনের পাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বন্দরে এসেছিল।

রোববার রাতে বার্তা সংস্থা এপি অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে কয়েকটি সামুদ্রিক ড্রোন পাঠিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে।

একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের কাছে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলা হয়। বেনগাজিভিত্তিক প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরকবোঝাই ড্রোনের হামলায় আহত জাহাজটির সব নাবিককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আলমাসার জানিয়েছে, ভূমধ্যসাগরীয় শহরটির উপকূলে আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে নৌ ও বিমানবাহিনী।

বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, হামলার উৎস ও এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

প্রশাসন এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি লিবিয়ার সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি। লিবিয়ার বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে আন্তর্জাতিক সংঘাতের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয় লিবিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি লক্ষ্য করে একাধিকবার সামুদ্রিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ফিনল্যান্ডের জলসীমার কাছে বাল্টিক সাগরে রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।

গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ ডুবে যায়। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে আকাশপথে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল ইউক্রেন।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আবদুলরাজ্জাক আল জাজিরাকে বলেন, লিবিয়ার বন্দরে হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার জড়িত থাকার সম্ভাবনাই বেশি। তার দাবি, গত বছরের শেষ দিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ও ত্রিপোলিভিত্তিক সরকারের মধ্যে একটি চুক্তির বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল। এর আওতায় পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি গড়ে তোলার বিনিময়ে ত্রিপোলি সরকার ইউক্রেনের কাছ থেকে সামরিক দক্ষতা ও অভিজ্ঞতা পাওয়ার কথা ছিল।

লিবিয়া যুদ্ধজাহাজ ড্রোন হামলা বন্দর

সংশ্লিষ্ট সংবাদ: লিবিয়া

১১ আগস্ট ২০২৬
লিবিয়ায় পেট্রোল ট্যাংকে হামলায় ভয়াবহ আগুন
০১ জুন ২০২৬
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি
২০ মে ২০২৬
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা
  2. পুতিনকে ‘বন্ধু’ বলায় ট্রাম্পের বক্তব্যের পক্ষে মার্কিন গোয়েন্দাপ্রধান
  3. ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ
  4. যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
  5. লেভিট আমার চেয়ে তার বাচ্চাকে বেশি ভালোবাসে, ট্রাম্পের আক্ষেপ
  6. কপ-৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x