Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ২৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
হরমুজ প্রণালি ইরানের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে : আইআরজিসি
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের লিটার ৭৪ টাকা
‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’
বিশ্ববাজারে ধস, তিন মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

হরমুজের নীল জলে যুদ্ধের বিভীষিকা, সাঁতার কাটতে গিয়ে যা দেখলেন ব্রিটিশ পরিবেশকর্মী

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ২৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ২৮ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সাঁতার কাটতে গিয়ে যুদ্ধ ও জাহাজে হামলার ভয়াবহ পরিবেশগত বিপর্যয় প্রত্যক্ষ করেছেন ব্রিটিশ পরিবেশকর্মী লুইস পিউ। ফাইল ছবি : লুইস পিউ ফাউন্ডেশন 

একপাশে ওমানের মুসান্দাম উপদ্বীপের অপূর্ব উপকূল। পাহাড়ঘেরা সেই স্বচ্ছ নীল জলে খেলা করছে ডলফিন। আকাশ থেকে মাছ ধরতে নিচে নেমে আসছে অসপ্রে পাখি। ঠিক তার উল্টো পাশেই যেন সাক্ষাৎ নরক! আকাশে গর্জন করছে যুদ্ধবিমান, প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ, আর দাউদাউ করে জ্বলছে বাণিজ্যিক জাহাজ। প্রকৃতির অপার সৌন্দর্য আর যুদ্ধের এমন ভয়াবহ বৈপরীত্যের মাঝেই সাঁতার কাটলেন ব্রিটিশ পরিবেশকর্মী লুইস পিউ।

জাতিসংঘের সমুদ্রবিষয়ক দূত হিসেবেও কাজ করছেন লুইস পিউ। ওমানের মুসান্দাম উপদ্বীপের সামুদ্রিক পরিবেশের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন তিনি। এ জন্য তিন দিনে ১৫ কিলোমিটার সাঁতারের কর্মসূচি নেন। কিন্তু সাঁতার শুরু করার মাত্র ৩০ মিনিটের মাথায় তিনি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখেন। কাছাকাছি একটি তেলবাহী ট্যাংকারে হামলা হলে বিপদ তার চারপাশে ঘিরে ধরে। বাধ্য হয়ে পিউ ও তার দল সেদিনের মতো পানি থেকে উঠে তীরে ফিরে আসেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লুইস পিউ তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তার আশঙ্কা, এই যুদ্ধের ফলে সমুদ্রে যে তেল ও বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ছে, তা উপসাগরীয় অঞ্চলের পরিবেশকে আগামী কয়েক দশক ধরে ধ্বংস করবে।

প্রথম দিন তীরে ফিরে এলেও পরদিন তারা আবারও পানিতে নামেন। সাঁতার শুরুর প্রায় দেড় ঘণ্টা পর পিউ একটি পাহাড়ের পেছন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন। আগুনের শিখা এতটাই উঁচু ছিল যে, ১৫০ মিটার উঁচু পাহাড়ের ওপর থেকেও তা দেখা যাচ্ছিল। ফেরার পথে তিনি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ‘তারা গ্যাস’ নামের একটি গ্যাসবাহী জাহাজের পাশ দিয়ে যান। জাহাজটি পানামার পতাকাবাহী হলেও এর ভেতরে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।

সেই দৃশ্যের বর্ণনা দিয়ে পিউ এনডিটিভিকে বলেন, তিনি আগে কখনও এমন দৃশ্য দেখেননি। পুরো জাহাজটি দাউদাউ করে আগুনে জ্বলছিল। প্রায় ২০০ মিটার উঁচু আগুনের গোলা আকাশে উঠছিল। জাহাজের চারপাশের পানিতেও যেন আগুন ধরে গিয়েছিল। এ সময় বাতাসে রাসায়নিকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।

সাঁতার কাটার সময় হরমুজ প্রণালির দুই পাশের বৈপরীত্য দেখে অবাক হন পিউ। একপাশে চলছিল যুদ্ধ, বিস্ফোরণ, যুদ্ধবিমানের মহড়া আর জাহাজে হামলা। অন্যপাশে ছিল ওমানের মুসান্দাম উপদ্বীপের অপূর্ব উপকূল, পাহাড় আর স্বচ্ছ নীল জল। পানিতে ডলফিন সাঁতরে বেড়াচ্ছিল এবং আকাশ থেকে একটি অসপ্রে পাখি মাছ ধরতে নিচে নেমে আসছিল। চোখের সামনে যুদ্ধ চললেও প্রকৃতির এই সৌন্দর্য তাকে গভীরভাবে নাড়া দেয়।

লুইস পিউ বলেন, মানুষ হরমুজ প্রণালিকে শুধু একটি বাণিজ্যিক নৌপথ বা ভূ-রাজনীতির কেন্দ্র হিসেবে ভাবে। কিন্তু এটি আসলে ডলফিন, কচ্ছপ, প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ বনাঞ্চলের এক জীবন্ত আবাসস্থল। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে নিঃসৃত তেল, ভারী ধাতু ও বিষাক্ত রাসায়নিক সামুদ্রিক খাদ্যশৃঙ্খলে প্রবেশ করতে পারে। ছোট প্রাণীরা এসব বিষ গ্রহণ করলে মাছ তা খাবে এবং বড় সামুদ্রিক প্রাণীরা সেই মাছ খাবে। এভাবে দূষণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

উপসাগরীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই পরিবেশকর্মী। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের বেশির ভাগ দেশ সুপেয় পানির জন্য সমুদ্রের পানি পরিশোধন বা ডিস্যালিনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। সমুদ্রের পানি দূষিত হলে মানুষের খাবার পানির সরবরাহ চরম ঝুঁকিতে পড়বে। পিউ ওমানের মুসান্দাম উপদ্বীপের একটি প্রাচীন গ্রাম ঘুরে দেখেছেন। সেখানে উপকূল ও পানি পরিশোধন কেন্দ্র বাঁচাতে তেল প্রতিরোধক বেষ্টনী বা ‘অয়েল বুম’ বসানো হয়েছে। তিনি সেই বেষ্টনীতে তেলের আস্তরণ লেগে থাকতে দেখেছেন।

পিউ মনে করেন, এই যুদ্ধ শেষ হয়ে গেলেও তেল ও রাসায়নিক দূষণের ক্ষতিকর প্রভাব বছরের পর বছর, এমনকি কয়েক দশক ধরে টিকে থাকবে। বিশেষ করে প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নিজের শৈশবের স্মৃতি মনে করে তিনি বলেন, তার বাবা সামরিক হাসপাতালের চিকিৎসক ছিলেন। সেখানে তিনি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত-পা হারানো সৈনিকদের দেখেছেন। যুদ্ধের শারীরিক ক্ষত যেমন প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হয়, পরিবেশের ক্ষতিও তেমনি দীর্ঘস্থায়ী হয়।

সাঁতার বাদ দেওয়ার কথা ভেবেছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে পিউ কিছুক্ষণ চুপ থাকেন। তিনি জানান, প্রথম হামলার পর তীরে ফিরে তিনি দলের সদস্যদের বলেছিলেন, কেউ চাইলে নিরাপদে তীরে থেকে যেতে পারেন। তবে আলোচনার পর তারা আরও সতর্ক হয়ে আবার পানিতে নামার সিদ্ধান্ত নেন।

বাণিজ্যিক জাহাজে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন লুইস পিউ। তিনি জানান, ক্ষতিগ্রস্ত তারা গ্যাস জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। এ ছাড়া এই অঞ্চলের জাহাজগুলোতে চীন ও ফিলিপাইনের মতো দেশের বহু সাধারণ মানুষ কাজ করেন। তারা এই যুদ্ধের কোনো পক্ষ নন, তবুও তাদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। বাড়িতে থাকা তাদের মা ও স্ত্রীরা প্রিয়জনের খবরের অপেক্ষায় প্রহর গুনছেন।

পরিবেশের এই ক্ষতি পুষিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন পিউ। তিনি ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের উদাহরণ টানেন। সে সময় ইরাকি বাহিনী কুয়েত ছাড়ার আগে ৭০০টিরও বেশি তেলকূপে আগুন ধরিয়ে দিয়েছিল এবং পারস্য উপসাগরে তেল ছেড়ে দিয়েছিল। এরপর ১৯৯১ সালের এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৬৮৭ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরাককে পরিবেশগত ক্ষতির জন্য দায়ী করা হয়।

পরবর্তীতে জাতিসংঘের ক্ষতিপূরণ কমিশন পরিবেশ পুনরুদ্ধারের জন্য প্রায় ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ হাজার ৬০০ কোটি টাকা) বরাদ্দ দেয়। এর মধ্যে কুয়েত, ইরান, জর্ডান ও সৌদি আরবকে পরিবেশ সংস্কারের জন্য ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার (প্রায় ৫১ হাজার ৬০০ কোটি টাকা) দেওয়া হয়। কেবল কুয়েতই পেয়েছিল প্রায় ৩ বিলিয়ন ডলার (প্রায় ৩৬ হাজার কোটি টাকা)।

বর্তমান সংঘাতের পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ ও তা পরিষ্কার করার জন্য বিশ্বনেতাদের কাছে একই ধরনের তহবিল গঠনের দাবি জানান লুইস পিউ। তার তিনটি সুনির্দিষ্ট দাবি হলো— অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং সমুদ্রের দূষণ পরিষ্কার করা। ১৫ কিলোমিটার সাঁতার শেষ হলেও সমুদ্রের পানিতে কী পরিমাণ বিষ রয়ে গেল, তা নিয়ে তিনি গভীর শঙ্কিত। পিউ বলেন, পৃথিবীর প্রাণের ভিত্তিকে ধ্বংস করে কখনোই স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব নয়।

হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্য সংঘাত পরিবেশ দূষণ উপসাগরীয় অঞ্চল

সংশ্লিষ্ট সংবাদ: হরমুজ প্রণালি

৩১ অক্টোবর ২০২৬
হরমুজে ২৭ ভারতীয় নাবিক বহনকারী তেল ট্যাংকারে হামলা
২৪ অক্টোবর ২০২৬
অক্টোবরে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার রেকর্ড
২৩ অক্টোবর ২০২৬
হরমুজে ৭ জাহাজে হামলার দাবি ইরানের, মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংঘাত ও এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষ বাড়ার আশঙ্কা, সতর্ক করল জাতিসংঘ
  2. তেল উৎপাদন ও সক্ষমতার লক্ষ্যমাত্রা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস
  3. ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের নীতিনির্ধারণী পর্ষদের বৈঠক
  4. সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
  5. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, এক দিনেই বাড়ল ৩ শতাংশ
  6. বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x