Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ০৭ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ০৭ মে ২০২৬
আরও খবর
নওগাঁয় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন
১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী ঘিরে উৎসবমুখর পতিসর
৪০ মণের ‘সোনা-মানিক’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা
নওগাঁয় ধানের আশানুরূপ দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষক
নানার সঙ্গে পটলক্ষেত দেখতে গিয়ে সাপের দংশনে শিশুর মৃত্যু
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী কাল

রবীন্দ্র জন্মোৎসবকে ঘিরে উৎসবমুখর নওগাঁর পতিসর

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ০৭ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ০৭ মে ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আগামীকাল শুক্রবার (২৫ বৈশাখ, ৮ মে)। এ উপলক্ষে নওগাঁর পতিসরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলছে রং-বার্ণিশ, তোরণ, মঞ্চ ও প্যান্ডেল তৈরি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এবারে কবিগুরুর স্মৃতি বিজড়িত বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করা হয়েছে পতিসর কাচারিবাড়ি। এ জন্য এবারের রবীন্দ্র জন্মজয়ন্তি উৎসবে যোগ হয়েছে নতুন মাত্রা।

নওগাঁ শহর থেকে ৪০ কিলোমিটার দুরে আত্রাই উপজেলার নিঝুম-নিস্তব্ধ-নিভৃতপল্লী পতিসর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম পরগণার জমিদারিপ্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নিয়মিত এই কাচারিবাড়িতে আসতেন। এখানে বসে রচনা করেছেন অনেক কবিতা, গল্প, প্রবন্ধ। তাঁরই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবারে জাতীয়ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপি রবীন্দ্র উৎসব। নওগাঁর আত্রাই উপজেলার কালিগ্রাম পরগনার কাচারিবাড়ি পতিসর হাজারো রবীন্দ্র ভক্তের উপস্থিতি যেন মিলনমেলায় রূপ নেবে। বসবে গ্রামীণ মেলা। দূরদূরান্ত থেকে নারী-পুরুষরা আসনে এ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলতে। 

নওগাঁর পতিসরে রবীন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এম মতিউর রহমান মামুন জানান,  রবীন্দ্রনাথ ঠাকুর পতিসরে এসে শুধু সাহিত্য রচনা করেননি। এর পাশাপাশি সমাজ সংস্কারেও তার অন্যন্য ভূমিকা রয়েছে। কবিগুরু তার নোবেল প্রাপ্তির অর্থ দিয়ে সহজ শর্তে তৎকালীন কৃষকদের ঋণের ব্যবস্থা করেছিলেন। এ অঞ্চলের কৃষকদের কবিগুরু সর্বপ্রথম কলের লাঙল দিয়ে হালচাষ শুরু করেছিলেন। কবিগুরুর অমূল্য সম্পদ, চিঠিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে প্রত্নতত্ব অধিদপ্তরকে দেওয়া হয়েছিল। আশা করা হয়েছিল এখানে কবির স্মৃতিবিজরিত স্মৃতিগুলো দিয়ে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম করে সেখানে সংরক্ষণ করা হবে। কিন্তু তা করা হয়নি। এখনও রবীন্দ্র কাচারিবাড়িতে কোন কাস্টডিয়ান নিয়োগ দেওয়া হয়নি। যা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল। এছাড়া, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, এখানকার মানুষের প্রাণের দাবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পতিসরে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের। কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তীতে এমন ঘোষণা আসবে এমনটায় আশা এখানকার রবীন্দ্র ভক্তদের।

কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব জানান,  কবিগুরুর যে স্বপ্ন ছিল তা এখন পর্যন্ত পূর্ণ হয়নি। কবিগুরুর ছেলে রথীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠাটির অবকাঠামোগত কোন উন্নয়ন এখনও পর্যন্ত হয়নি। কবিগুরুর ছেলে রথীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠানটি কালিগ্রাম রথীন্দ্রনাথ ইন্সটিটিউশন এখনও জাতীয়করণ করা হয়নি। এই প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলে অত্র এলাকার শিক্ষার মান আরও বাড়বে। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাটা অনেক সুদূরপ্রসারী। শিকড় থেকে শেখরে ওঠার একটি অধ্যায়। কবিগুরুর স্মৃতি-ঐতিহ্যকে লালন করতে গেলে এখানে কবির একটি আর্কাইভ করা দরকার। যা শুধু যুগ যুগ নয়; হাজার বছর ধরে কবিগুরুর স্মৃতি বহন করবে।

নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. মনিরুজ্জামান জানান,  পতিসরের ঐতিহাসিক কাছারিবাড়ি প্রাঙ্গণে সকাল ১০টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপরে দেবেন্দ্র মঞ্চে হবে আলোচনা সভা। যেখানে কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করবেন দেশবরেণ্য কবি-সাহিত্যিকরা। উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।  সেই লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে কবির কাচারিবাড়ি। ২৫ বৈশাখ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসর কুঠিবাড়ি। যেখানে দিনভর থাকবে দর্শনার্থীদের ভিড়। এছাড়া, ২৫ বৈশাখের আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। গ্রামীণ মেলার আয়োজন থাকবে এজন্য মানুষের উপস্থিতি হবে অনেক। পাশাপাশি আলোচনায় সভায় এলজিআরডি মন্ত্রী, ভূমিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, কবি-সাহিত্যিক, রবীন্দ্র গবেষকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান জাতীয়ভাবে উদযাপন করার জন্য পতিসরে আয়োজন চলছে। ২৫ বৈশাখকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার প্রস্তুতি রাখা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার পতিসর পরিদর্শন করেছে পুলিশের একাধিক টিম। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে পুলিশ, ডিবিসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনব্যাপি অনুষ্ঠান উপলক্ষে পতিসর ও আশেপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পোশাকি পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের নিরাপত্তা বলয়। আশা করি সবাই মিলে অনুষ্ঠান সফলভাবে শেষ করা যাবে।

নওগাঁর আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম  জানান,  ২৫ বৈশাখ কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে। এখানে কবিগুরুর জন্মজয়ন্তীর অনুষ্ঠান মনোমুগ্ধকর করতে বিএনপির দলীয় নেতাকর্মী, আত্রাই-রাণীনগর দুই উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ জাতীয় নেতৃবৃন্দ। আমরা আশা করি ২৫ বৈশাখ নওগাঁর পতিসরে স্মরণকালের সেরা আয়োজন হবে, সকলের সহযোগিতায় সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নওগাঁ পতিসর রবীন্দ্র নাথ ঠাকুর জন্মজয়ন্তী উৎসবমুখর

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

১ ঘন্টা আগে
নওগাঁয় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন
০৭ মে ২০২৬
৪০ মণের ‘সোনা-মানিক’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা
০৩ মে ২০২৬
নানার সঙ্গে পটলক্ষেত দেখতে গিয়ে সাপের দংশনে শিশুর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রবীন্দ্র জন্মোৎসবকে ঘিরে উৎসবমুখর নওগাঁর পতিসর
  2. যশোর ইনস্টিটিউটে সংস্কার ও উন্নয়ন পর্ষদের নিরঙ্কুশ জয়
  3. কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
  4. ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
  5. বর্ষবরণে মাতোয়ারা রমনা
  6. কবিবাড়ি: কপোতাক্ষের তীরে মধুকবির খোঁজে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x