Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:১৫, ২৮ জুন ২০২২
আপডেট: ২৩:১৮, ২৮ জুন ২০২২
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:১৫, ২৮ জুন ২০২২
আপডেট: ২৩:১৮, ২৮ জুন ২০২২
আরও খবর
মাদক কেনার টাকা না পে‌য়ে হা‌ফেজ‌কে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ
উজিরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবার
২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার

২৫ মণের তুফানের দাম চাওয়া হচ্ছে ১০ লাখ

আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:১৫, ২৮ জুন ২০২২
আপডেট: ২৩:১৮, ২৮ জুন ২০২২
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:১৫, ২৮ জুন ২০২২
আপডেট: ২৩:১৮, ২৮ জুন ২০২২
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট বাজার এলাকার খামারে বেড়ে ওঠা বিশাল আকৃতির তুফানের দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। ছবি : এনটিভি

ঘনিয়ে আসছে কোরবানির ঈদ বা পবিত্র ঈদুল আজহার সময়। তাই আগে থেকেই গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও খামারিরা তাদের পশুগুলো বিক্রির উদ্দেশে প্রস্তুত করে ফেলেছেন।

বিগত কয়েক বছর ধরে বরিশাল অঞ্চলে মাঝারি আকারের গরুর কদর দেখা গেলেও আলোচনায় থাকে বিশাল আকৃতির গরুগুলো। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট বাজার এলাকার ইট ব্যবসায়ী এমদাদুল হক রায়হানের খামারে বেড়ে ওঠা তুফান। স্থানীয়দের ধারণা এটি এবার গোটা বরিশালের মধ্যে আকারে সব থেকে বড় কোরবানির গরু হতে যাচ্ছে।

ব্যবসায়ী এমদাদুল হক রায়হান বলেন, শখের বসে তিনি ইটভাটার পাশের খালি জায়গায় শেড তৈরি করে গবাদি পশু বিশেষ করে গরুর লালন-পালন শুরু করেন। যেখান দুই বছর ধরে হলেস্টান ফ্রিজিয়ান জাতের সাদার মধ্যে কালো ছোপ ছোপ রঙের গরুটি লালন-পালন করছেন তিনি। 

বর্তমানে বিশাল আকৃতির এই গরুটির লালন-পালনে দিনে এক হাজার ২০০ টাকার মতো খরচ করছেন জানিয়ে রায়হান বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে গরুটিকে পালন করা হচ্ছে। বিশাল আকৃতির গরুটি এবারে কোরবানির হাটে ওঠানোর চিন্তা ভাবনা করেছি। দাম ১০ লাখ টাকা চাইলেও নেওয়ার ইচ্ছে থাকা ক্রেতাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে।  

রায়হান আরও বলেন, গরুটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছে খামারে। কেউ দাম বলছেন, তবে সঠিক দাম পেলে গরুটি ক্রেতাকে বুঝিয়ে দেবেন তিনি।

তুফানের পরিচর্যা, দেখাশোনা, খাবার দেওয়া, গোসল করানো, খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সব কাজ করে থাকেন সোহাগ। আর তুফানের দেখভালের দায়িত্বে থাকা সোহাগ জানান, গরুটিকে প্রতিদিন নিয়ম করে ধানভাঙ্গা, গম ভাঙ্গা, ভুট্টা, কাঁচা নেপিয়ার ঘাস, খুদের জাউ, খৈল ও নারা (শুকনো ধানগাছ) খাওয়ানো হয়। এ ছাড়া গরুটিকে প্রতিদিন একবার খামারের বাইরে আনা হয় এবং গোসল করানো হয়। 

সোহাগ বলেন, গত বছর কোরবানিতে এ খামার থেকে পাঁচটি গরু বিক্রি করা হয়েছে। তবে এবারে এই একটি গরুই বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। পাঁচ ফুটের থেকে বেশি উচ্চতার তিন বছর বয়সী গরুটির ওজন হবে ২৫ মণের কাছাকাছি। আর দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা।

বরিশাল
০৬ ডিসেম্বর ২০২৫
উপদেষ্টার সেতু উদ্বোধনের আগেই হামলায় অনুষ্ঠান পণ্ড
২৫ নভেম্বর ২০২৫
একসঙ্গে পৃথিবীর আলো দেখা পাঁচ নবজাতক হাসপাতালে, সাহায্যের আবেদন
১৮ নভেম্বর ২০২৫
বরিশালে সড়কের পাশে থেমে থাকা বাসে আগুন
১৫ নভেম্বর ২০২৫
হাফভাড়া নিয়ে বিরোধে অর্ধশতাধিক বাস ভাঙচুর, আহত ৫০
১৫ নভেম্বর ২০২৫
হাফভাড়া নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
০৮ নভেম্বর ২০২৫
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৮
০২ নভেম্বর ২০২৫
বরিশালে অপসোনিন শ্রমিকদের সড়ক অবরোধ
২৮ অক্টোবর ২০২৫
চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
২০ অক্টোবর ২০২৫
মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫
১৯ অক্টোবর ২০২৫
উচ্চশিক্ষা হচ্ছে সমাজে অবদান রাখার অঙ্গীকার : ইউজিসি চেয়ারম্যান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন
  2. জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম
  3. হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  4. জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকরের উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
  5. ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন, কাল উদ্বোধন
  6. পাট গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই,  আহত ৩ ফায়ার সার্ভিস কর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x