Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
১২:২০, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ০৮:৪৬, ২১ নভেম্বর ২০২৩
নাসির আহমেদ, গাজীপুর
১২:২০, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ০৮:৪৬, ২১ নভেম্বর ২০২৩
আরও খবর
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা, অভিযোগ গঠনের শুনানি ১৩ সেপ্টেম্বর
জকসু-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ
জবির ‍দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়াসহ ৫ দাবি শিবিরের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ
বিশ্বকাপ ফাইনাল : জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

বিনা দোষে আমি ১৫ মাস জেল খাটলাম : খাদিজা

নাসির আহমেদ, গাজীপুর
১২:২০, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ০৮:৪৬, ২১ নভেম্বর ২০২৩
নাসির আহমেদ, গাজীপুর
১২:২০, ২০ নভেম্বর ২০২৩
আপডেট: ০৮:৪৬, ২১ নভেম্বর ২০২৩
কাশিমপুর কারাগার প্রাঙ্গণে জামিনে মুক্তি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ছবি : ফোকাস বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। র্দীঘ প্রায় ১৫ মাস কারাভোগ করার পর আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তি পান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জামিন পাওয়া এই শিক্ষার্থী।

কারাগার থেকে বের হয়ে খাদিজা বলেন, ‘আমার সঙ্গে যেটা হয়েছে পুরোটাই অন্যায়। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা আমার নেই।’

খাদিজা বলেন, ‘কারাগারে ভেতরে খুব বেশি ভালো ছিলাম না। নামাজ পড়ে, রোজা রেখে আর লেখাপড়া করে সময় কাটিয়েছি। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। তাই এখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয় গিয়ে পরীক্ষায় অংশ নেব।’

এর আগে কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেলসুপার মো. শাহজাহান মিয়া খাদিজার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাদিজার জামিনের আদেশ গতকাল রোববার সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে আজ ভোরে তাকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, ভোরের দিকে খাদিজার পরিবারের কোনো স্বজন না আসায় তিনি কারাগার থেকে বের হতে চাচ্ছিলেন না। পরে তার বোন আসলে সকাল ৯টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন

আদেশের পরও কেন নির্দিষ্ট সময়ে মুক্তি পাননি খাদিজা, ব্যাখ্যা চেয়েছেন আদালত

অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় আলাদা মামলা করে পুলিশ। একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম। অন্যটির বাদী কলাবাগান থানার এসআই আরিফ হোসেন।

২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।

আরও পড়ুন

জামিনে মুক্ত হলেন জবি শিক্ষার্থী খাদিজা 

ওই মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। গত ১৬ নভেম্বর জবি শিক্ষার্থীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় খাদিজাতুল কুবরা জবি শিক্ষার্থী
০৭ জুন ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার ও পানি বিতরণ
২২ মে ২০২৬
জ‌বি প্রেসক্লাবের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন
২৭ এপ্রিল ২০২৬
জবিতে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল উদ্বোধন
১৯ এপ্রিল ২০২৬
জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম
২৯ মার্চ ২০২৬
জবির নতুন প্রক্টর ড. মো. নাসির উদ্দিন
১৬ মার্চ ২০২৬
জবির নতুন উপাচার্য ড. রইছ উদ্দীন
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সোনারগাঁওয়ে জবি একাউন্টিং বিভাগের ৫ম ব্যাচের ইফতার মাহফিল
১৯ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকা থেকে সাবেক জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
০৮ জানুয়ারি ২০২৬
জকসুর শীর্ষ তিন পদে শিবির সমর্থিত রিয়াজুল, আলিম ও মাসুদ নির্বাচিত
০৬ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু নির্বাচন হলে ভালো ফলের আশা করছি : শিবির সমর্থিত ভিপি প্রার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
  5. ‘শহীদ রোকনের মৃত্যু সনদ চাইলে ডাক্তার ধমক দিয়ে দিতে অস্বীকার করে’
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x