Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৭:৫০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৫৪, ২১ আগস্ট ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৭:৫০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৫৪, ২১ আগস্ট ২০২৪
আরও খবর
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
জনতার মুখোমুখি চাঁদপুর-৩ আসনের পাঁচ প্রার্থী
পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর কারাগারের ৩৩ বন্দি
আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

চাঁদপুরে বেড়েছে নদীর পানি, ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৭:৫০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৫৪, ২১ আগস্ট ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৭:৫০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৫৪, ২১ আগস্ট ২০২৪
চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ছবি : এনটিভি

কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। গতকাল রাত ১২টা থেকে আজ বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৭১ মিলিমিটার। 

এদিকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে এবং চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বৃষ্টিপাতের এ তথ্য জানিয়ে বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে।

টানা বৃষ্টির কারণে আজ সকাল থেকে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে বিড়ম্বনার মধ্যে পড়েছে। বৃষ্টি উপেক্ষা করেও খেটে খাওয়া মানুষ সড়কে নেমেছে। বিশেষ করে রিকশাচালক ও হকারদের সড়কে দেখা গেছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে সড়ক, মাছের ঘের ও বসবাড়িতে পানি উঠেছে। পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার।

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-আমিন জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়ক ও বসতবাড়িতে পানি উঠেছে। বেড়ি বাঁধের পানি না কমায় মাছের ঘেরগুলো নিয়ে খামারিরা খুবই দুশ্চিন্তায় আছে। পানি বন্দি লোকজন পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে সমস্যায় পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। তবে বিপৎসীমা অতিক্রম করেনি। জোয়ারের সময় পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৭ মিলিমিটার এবং ভাটার সময় ছিল ৩ দশমিক ৬ মিলিমিটার।

চাঁদপুর বৃষ্টিপাত রেকর্ড নদীর পানি
১৭ ডিসেম্বর ২০২৫
মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ, কৃষকের মুখে হাসি
১৬ ডিসেম্বর ২০২৫
চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
১২ ডিসেম্বর ২০২৫
চাঁদপুরের মাছঘাটে ইলিশের কেজি ছাড়াল ৪০০০ টাকা
১২ ডিসেম্বর ২০২৫
কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আটক ২
২৮ নভেম্বর ২০২৫
দেশের প্রথম ঝুলন্ত সেতু পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল
২৩ নভেম্বর ২০২৫
ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার
২২ নভেম্বর ২০২৫
৬০০ কেজি জাটকা পাঠানো হলো এতিমখানায়
২১ নভেম্বর ২০২৫
যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ জনসাধারণের জন্য উন্মুক্ত
১৬ নভেম্বর ২০২৫
ঢাকায় শিক্ষক সমাবেশে আহত শিক্ষিকা না ফেরার দেশে
১৫ নভেম্বর ২০২৫
প্রবাসী ছেলের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে পুত্রবধূ আনলেন বাবা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোটের দিন মেট্রোরেল চলবে কিনা, জানাল ডিএমটিসিএল
  2. প্রশাসন ‘এক দিকে হেলে পড়ার’ অভিযোগ জামায়াতের
  3. ৭৫ হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ
  4. নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী   
  5. দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ : তারেক রহমান
  6. অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না : আশিক চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x