Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:৪৫, ২৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫০, ২৭ আগস্ট ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:৪৫, ২৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫০, ২৭ আগস্ট ২০২৪
আরও খবর
কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে ডা. জুবাইদা রহমান
বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান
হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
নোয়াখালীতে বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:৪৫, ২৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫০, ২৭ আগস্ট ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৬:৪৫, ২৭ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫০, ২৭ আগস্ট ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলা খারিজ করে তাকে খালাস দিয়েছেন গোপালগঞ্জের একটি আদালত। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া মামলাটি খারিজ করে তারেক রহমানকে খালাস প্রদানের এ আদেশ দেন। ২০১৪ সালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে আদালতে এ মামলাটি দায়ের করেন।

এছাড়াও একই আদালতের বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া ২০১২ সালে রাষ্ট্রপক্ষের দায়ের করা একটি মামলা থেকে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খালাস দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকেও। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে। ওই এলাকার একটি মারামারির ঘটনায় আক্রোশমূলকভাবে বিরোধী দল বিএনপি দমনে টুঙ্গিপাড়া থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।

তারেক রহমানের বিরুদ্ধে করা ওই মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে তারেক রহমান শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিজয় দিবস উপলক্ষে বলেছেন, স্বাধীনতা ঘোষণার ঠিক আগে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন বঙ্গবন্ধু। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের কোন প্রস্তুতি ছিল না। শেখ মুজিবুর রহমান যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ শুরু করতেন তাহলে সামান্য সংখ্যক সৈন্য তখন এই দেশে ছিল। তাদের সহজে পরাজিত করা যেত, তাহলে প্রাণহানি কম হতো এবং অর্থনৈতিক খরচ কম হতো।

মামলার বিবরণে আরও বলা হয়, মানহানিকারী ও রাষ্ট্রদ্রোহী তারেক জিয়া মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃত করেছে। এই আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা অপকর্ম করে চলেছে।  বঙ্গবন্ধু ও তার পরিবারকে বাংলাদেশের অভিশাপ বলেছেন এবং আওয়ামী লীগকে কুলাঙ্গার দল বলেছেন। এধরনের মানহানিকর ও রাষ্ট্রদ্রোহিমূলক কথা বলেন। এ ধরনের কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য দেওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে বিগত ২০১৪ সালের ২১ ডিসেম্বর এ মামলাটি করে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ। মামলা নং গোপালগঞ্জ সিআর ৫৯৪/১৪। মামলাটি বর্তমানে বিচারিক পর্যায় ছিল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, শহীদ জিয়াউর রহমানের পরিবারকে হয়রানি করতে তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জে পাঁচটি সহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক মিথ্যা মামলা দিয়েছিল তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। রাজনৈতিক উদ্দেশে এ মামলাটি করা হয়েছিল। মামলাটি খারিজ ও জনপ্রিয় নেতা তারেক রহমানের খালাসের মধ্য দিয়ে প্রমাণ হয় যে, এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা ছিল।

তারেক রহমান মামলা খারিজ বিএনপি
২৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় জনতার ঢল
২৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ সফরে যাচ্ছেন তারেক রহমান
২৬ জানুয়ারি ২০২৬
বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা
২৫ জানুয়ারি ২০২৬
এই দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা : তারেক রহমান
২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি : তারেক রহমান
২৫ জানুয়ারি ২০২৬
সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান
২৫ জানুয়ারি ২০২৬
নওগাঁয় তারেক রহমানের জনসভায় দুই লাখ মানুষ সমাগমের প্রত্যাশা
২৫ জানুয়ারি ২০২৬
ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের
২৫ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি সভা
২৫ জানুয়ারি ২০২৬
প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করলে দেশের মানুষের পেট ভরবে না
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
  2. জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
  3. তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
  4. জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
  5. তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
  6. ৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x