Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জালাল উদ্দিন, মাগুড়া (মোহাম্মদপুর-শালিখা)
১১:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪১, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জালাল উদ্দিন, মাগুড়া (মোহাম্মদপুর-শালিখা)
১১:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪১, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
নেত্রকোনার মদনে ট্রাকসহ ২০ টন সরকারি চাল জব্দ, আটক ৩
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়
দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা বিএনপি নেতাসহ আটক ৩
দাখিল পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ও লিখিত খাতাসহ আটক ১

কম্বল বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগে আটক ৫

জালাল উদ্দিন, মাগুড়া (মোহাম্মদপুর-শালিখা)
১১:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪১, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জালাল উদ্দিন, মাগুড়া (মোহাম্মদপুর-শালিখা)
১১:৩০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪১, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মোহাম্মদপুর থানা। ফাইল ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্বল বিতরণ করে নির্বাচনি প্রচারণা ও ভোট চাওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির হুসাইন আহমেদ কাবুল, ওয়ার্ড আমির মুকুল মিয়া এবং দলীয় কর্মী ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাতে ওই ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করছিলেন। উপজেলা যুবদল নেতা তানভীর রহমান সোহাগ অভিযোগ করেন, কম্বল বিতরণের আড়ালে তারা মাগুরা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোশতারশেদ বিল্লাহর পক্ষে ভোট চাইছিলেন। সোহাগের দাবি, তাদের একজনের ফেসবুক লাইভেও সরাসরি ভোট চাওয়ার দৃশ্য দেখা গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান হাসপাতালে সরেজমিনে উপস্থিত হয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। তারা ভোট চাওয়ার বিষয়টি অস্বীকার করলেও অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। তিনি জানান, অভিযুক্তরা নির্দোষ হলে তা আদালতে প্রমাণ করতে হবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে ভোট চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোট নির্বাচন
০৩ মে ২০২৬
পাচারের সময় বাসে মিলল জীবিত তক্ষক, নারীসহ আটক ২
০৩ মে ২০২৬
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
৩০ এপ্রিল ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ আটক ৭
২৩ এপ্রিল ২০২৬
‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬
২২ এপ্রিল ২০২৬
বিজিবির অভিযানে ৮৪ লাখ টাকার মালামাল জব্দ, আটক ১
২২ এপ্রিল ২০২৬
চাঁদপুরের মিনি কক্সবাজারে বিপুল গাঁজাসহ আটক ২
২১ এপ্রিল ২০২৬
পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ল ‘বনদস্যু’
২০ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে ২৮৭ লিটার অকটেন জব্দ, আটক ২
১৮ এপ্রিল ২০২৬
গভীর রাতে আসামির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, আটক করে পিটুনি
১৭ এপ্রিল ২০২৬
সুন্দরবন থেকে জিম্মি দুই জেলে উদ্ধার, বনদস্যু আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হাতে পারে যেসব অঞ্চলে
  3. গ্রেপ্তার এড়াতে ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ যুবক, ঢাকায় প্রেরণ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ
  6. শুরু হলো এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x