Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
জাহিদুর রহমান
১৪:১০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাহিদুর রহমান
১৪:১০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়
গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান
শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা ঠেকানো যেত : নাহিদ ইসলাম
জামায়াতের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে : স্পিকার
ভুয়া জাতীয়তাবাদীদের হাতে দেশ নিরাপদ নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-১৯ আসন

ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

জাহিদুর রহমান
১৪:১০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাহিদুর রহমান
১৪:১০, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৯ (সাভার) নির্বাচনি আসনটি এক অর্থে এখন ফাঁকা ময়দান। নেই কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিংবা সমান প্রতিদ্বন্দ্বী। আপাতদৃষ্টিতে অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ও নতুন ভোটারদের মনোভাব ধানের শীষের জন্য প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপির দীর্ঘদিনের এই দুর্গে আঘাত হানতে চাইছে। এই সমীকরণকে হালকাভাবে নিচ্ছে না বিএনপিও, বরং প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী ভেবেই কোনো ঝুঁকি না নিয়ে পুরো শক্তিতে নির্বাচনি মাঠ কাঁপাচ্ছে তারা।

দীর্ঘদিন ভোটের মাঠ প্রস্তুত করা জামায়াত শেষ মুহূর্তে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছে ভোটের মাঠ থেকে। ব্যালট পেপারে নেই দাঁড়িপাল্লা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থী‌। কেউ দাঁড়িয়েছেন‌ শখে, কেউ বরাবরের মতোই। আবার দু'একজন কেন দাঁড়িয়েছেন- তাও জানে না খোদ ভোটাররা। সব মিলিয়ে শেষ মেষ ভোট হচ্ছে মূলত ধানের শীষ আর জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা কলির মধ্যে। বিগত চারটি নির্বাচনে নিজস্ব প্রভাব ও বলয় গড়ে তোলা আওয়ামী লীগের নেতারা পলাতক। মাঠ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের কর্মিরাও। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর অভাবে তাই তেমন আমেজ নেই নির্বাচনের।

বিএনপির দুর্গ বলে পরিচিত এই আসনে এনসিপির প্রার্থী অস্ট্রেলিয়া প্রবাসী উন্নয়ন কর্মী দিলশানা পারুল তৃণমূলের ভোটারদের অনেকের কাছে অপরিচিত। 

তাকে লড়াই করতে হচ্ছে দুইবারের সাবেক সংসদ সদস্য বিএনপির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে।

তৃণমূলের বিএনপি সাংগঠনিক ভিত সঙ্গে শক্তিশালী কর্মী বাহিনীর বিপরীতে রাজনীতিতে আনকোরা এনসিসির এই প্রার্থীকে জামায়াতের ঘাড়ে পা রেখেই হাঁটতে হচ্ছে ভোটের মাঠে‌।

এখানেও বিপত্তি। জামায়াত নিজেই কোনো নারীকে প্রার্থী করেনি। তাই সেই দলের নেতাকর্মীদের অনেকেই একজন নারীর পেছনে ভোট প্রার্থনার বিষয়ে দ্বিধাগ্রস্ত, আবার দলীয় পছন্দের প্রার্থীকে বসিয়ে দেওয়াতেও হতাশ একাংশ। তা সত্ত্বেও কেন্দ্রের নির্দেশ আর জোটের স্বার্থেই শাপলা কলির হয়ে ভোট চাইছেন জামায়াতের অনিচ্ছুক নেতা কর্মীরা।

এসব বিষয় সরাসরি মুখ ফুটে কিছু না বললেও অনেকটাই বেকায়দায় সাভারের প্রথম নারী প্রার্থী দিলশানা পারুল। ‘কুল রাখি না শ্যাম রাখি’ অবস্থা তার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রগতিশীল ও অস্ট্রেলিয়া প্রবাসী এই উন্নয়ন কর্মীকে ভোটার টানতে বেশভূষায় আনতে হয়েছে পরিবর্তন। কখনো হিজাব, কখনো বা গলায় স্কার্ফ কখনো বা ঐতিহ্যবাহী আরব্য পোশাক চেকার্ড প্যাটার্নের কেফিয়াহ আবৃত হয়েই দিলশানা পারুল চষে বেড়াচ্ছেন এক এলাকা থেকে আরেক এলাকা।

কেবল অভিজ্ঞতা আর বয়সই নয় আর্থিক অক্ষমতাও অসম করে তুলেছে শাপলা প্রতীকের প্রার্থীকে।

নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফ নামায় বিএনপির প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতেই নগদ রয়েছে তিন কোটি ২০ লাখ ২৮ হাজার টাকা, যা ঢাকার ২০ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মির্জা আব্বাস।

অথচ দিলশানা পারুলের হাতে নগদ অর্থ দেখিয়েছেন মাত্র ৯ লাখ ১৮ হাজার ৭৫৫ টাকা। আর্থিক ঘাটতি মেটাতে তাকে নির্ভর করতে হচ্ছে গণ অর্থায়নের ওপর। অর্থের তেমন প্রবাহ না থাকায় নিরুত্তাপ ভোটের মাঠ। তাই নির্বাচন ঘিরেও চোখে পড়েনি ভোটারদের বাড়তি কোনো আগ্ৰহ বা উন্মাদনা। 

ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া, সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে মোট প্রার্থী হয়েছিলেন ৯ জন। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন ও খেলাফত মজলিসের প্রার্থী একেএম এনামুল হক প্রার্থিতা প্রত্যাহার করে কাগজে কলমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা সাত। তবে মাঠের লড়াইয়ে অর্ধেকের বেশি প্রার্থীই নিষ্ক্রিয়। এদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, এনসিপির দিলশানা পারুল সেই অর্থে প্রচারণার এগিয়ে‌।

প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীরা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান ও ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী।

ভোটার সংখ্যার দিক থেকে ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বড় এই আসন। সাত লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটারের মধ্যে প্রায় অর্ধেক তিন লাখ ৬৭ হাজার ১৫১ জনই নারী। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। ২৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

নির্বাচন ঘনিয়ে আসায় স্পষ্ট হচ্ছে ভোটের জটিল সমীকরণ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নেই। তাদের ভোট যেমন একটি বড় ফ্যাক্টর তেমনি ঐতিহাসিকভাবে বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জামায়াতের ভোটের বৃত্ত ভেঙে জুলাই অভ্যুত্থানের জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি কতটা প্রভাব সৃষ্টি করে- সেই উত্তর পেতেই অপেক্ষা ১২ ফেব্রুয়ারির নির্বাচন।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি দিলশানা পারুল
১৪ ফেব্রুয়ারি ২০২৬
২৯৭ আসনের গেজেট প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক নিহত 
১৩ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬
গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে সীমাবদ্ধ তারুণ্যের শক্তি
১৩ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধা-৩ আসনের প্রকাশিত ফটোকার্ডটি প্রত্যাহার
১৩ ফেব্রুয়ারি ২০২৬
‘অনেকে ভাবছেন যুক্তরাজ্যে ফিরে যাব, আমি কোথাও যাচ্ছি না’
১৩ ফেব্রুয়ারি ২০২৬
মাগুরার দুই আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুর-৪ আসনে জামানত হারালেন হাতপাখা-লাঙ্গলের প্রার্থী
১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯৭ আসনের ফল ঘোষণা, কোন দল পেল কত আসন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হাতে পারে যেসব অঞ্চলে
  3. গ্রেপ্তার এড়াতে ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ যুবক, ঢাকায় প্রেরণ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ
  6. শুরু হলো এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x