Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৭, ০৬ জুলাই ২০২৬
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৭, ০৬ জুলাই ২০২৬
আরও খবর
বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী
জয়পুরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ নারী যাত্রীর
হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
ভারি বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, ৩৯ এলাকা ঝুঁকিপূর্ণ
মেঘনায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

ভারি বৃষ্টিতে পাহাড়ধসে কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে ৯

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৭, ০৬ জুলাই ২০২৬
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৭, ০৬ জুলাই ২০২৬
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। ছবি : এনটিভি অনলাইন

টানা ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসে কক্সবাজারে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ জুলাই) দিনগত রাতে পাহাড়ি ঢলে মাটিচাপায় উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৮ জন ও কক্সবাজার শহরে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দিনগত রাতে উপজেলার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে।

ক্যাম্প প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইনের (৪৪) বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘরের ভেতর চাপা পড়ে কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছরের শিশুসন্তান মোহাম্মদ আনাস ঘটনাস্থলেই মারা যান।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। সেখান থেকে ৩ জনের মরদেহ এবং ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ পর, রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ি ঢলে আসা মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। নিহত একরাম ওই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ বলেন, দুর্ঘটনার পর রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিকভাবে শিশুটির মরদেহ উদ্ধার করে।

 রাত ৩টার দিকে বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরেকটি ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। সেখানে মাটিচাপায় দুই নারী ও দুই শিশুসহ চারজনের মৃত্যু হয় এবং আরও একজন আহত হন। নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তানজিনা আক্তার (১৩) এবং মোহাম্মদ রশিদের দুই ছেলে মোহাম্মদ রিহান (৫) ও হারুনুর রশিদ (৩)।

সর্বশেষ ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ের অংশ ধসে স্থানীয় বাসিন্দা আলী আকবর (৫০) এর বসতঘরের ওপর পড়লে তিনিসহ তার পরিবারের তিন সদস্য আহত হন। মুমূর্ষু অবস্থায় আলী আকবরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ভোরে শহরে পাহাড়ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একই পরিবারের আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। 

এদিকে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের চরম আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যমতে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই অঞ্চলজুড়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই অঞ্চলে আরও অন্তত দুদিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এর ফলে পাহাড়ধসের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প পাহাড়ধস মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: রোহিঙ্গা ক্যাম্প

১৮ মার্চ ২০২৫
রোহিঙ্গা ক্যাম্পে গত বছর সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে নিহত ৬৫
১০ জুন ২০২৪
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় তিন রোহিঙ্গা নিহত
২০ মার্চ ২০২৪
সুইডিশ রাজকুমারীর উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
  2. আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  3. মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
  4. এনসিপির জনসভায় বিস্ফোরণ : থানার সামনে নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ
  5. এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
  6. বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x