Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসমাউল আসিফ, জামালপুর
০২:৩০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:১১, ০৭ জুলাই ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
০২:৩০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:১১, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
চলন্ত অটোরিকশা থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
ফরিদপুরে এসিড কারখানার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে ফসলি জমি, হুমকিতে জনস্বাস্থ্য
খাগড়াছড়িতে আগুনে ওষুধের গোডাউনসহ ৫ দোকান পুড়ে ছাই
দিল্লিতে ব্রিকসের বৈঠকে যোগ দেবেন শি জিনপিং
জমি লিখে না দেওয়ায়

মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আসমাউল আসিফ, জামালপুর
০২:৩০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:১১, ০৭ জুলাই ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
০২:৩০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ২১:১১, ০৭ জুলাই ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় অভিযোগ উঠেছে একমাত্র ছেলের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। সোমবার (৭ জুলাই) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় আলোচনা-সমালোচনা।

স্থানীয়রা জানায়, উপজেলার গেন্দারপাড়া গ্রামের মোজাম্মেল হক গুঠু তালুকদার ৬ বছর আগে মারা গেছেন। মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম (৬৫) ওই এলাকায় স্বামীর বাড়িতে একাই বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে সন্তান রাশেদুল ইসলাম জাকির নিজের বাড়িতে থাকেন না। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে বাস করেন। বৃদ্ধা রাশেদা বেগমের বাবার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে। তিনি তার বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ওয়ারিশসূত্রে ৫৬ শতাংশ জমির মালিকানা পান। পরে পারিবারিকভাবে আট লাখ টাকার বিনিময়ে ওয়ারিশের ৫৬ শতাংশ জমি ভাইদের লিখে দেন। এরপর সেই আট লাখ টাকা দিয়ে নিজের নামে জমি কিনে নেন। কিন্তু ছেলে রাশেদুল ইসলাম জাকিরের সঙ্গে আলোচনা না করে জমির প্রকৃত দামের তুলনায় কম টাকার বিনিময়ে ভাইদের জমি লিখে দেওয়ায় মায়ের সঙ্গে বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাদ চলছিল। পরবর্তী সময়ে মায়ের জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও হত্যা করাসহ বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছিলেন ছেলে। বিষয়টি নিয়ে মা রাশেদা বেগম এর আগেও সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছিলেন। এ নিয়ে পরে একপর্যায়ে গেন্দারপাড়া গ্রামের বাড়ি তালা দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মধুপুরে শ্বশুরবাড়িতে চলে যান ছেলে রাশেদুল ইসলাম জাকির। এরপর রাশেদা বেগম গেন্দারপাড়ায় স্বামীর বাড়িতে এলে স্থানীয়রা গেটের তালা ভেঙে তাকে ঘরে ঢুকিয়ে দেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। পরে গতকাল সকাল থেকে আবারও শালিস শুরু হলে জমি লিখে দেওয়ার জন্য মাকে চাপ দেন রাশেদুল ইসলাম জাকির। এতে রাশেদা বেগম রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেন ছেলে। এরপর রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাশেদা বেগম হাতে কোরআান শরিফ নিয়ে তার স্বামীর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছেন। তার ভাই ও অন্য স্বজনরা তাকে ইজিবাইকে তুলে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে রাশেদা বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে আমাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছিল। সম্পত্তি লিখে না দেওয়ায় আমাকে আমার স্বামীর বাড়িতে যেতে দেয় না। আমি গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দেয়। গতকাল দুপুরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি আমার ভাইদের জানালে তারা এসে আমাকে নিয়ে যায়।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টির খোঁজ নেব।

অভিযোগ মা বাড়ি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: অভিযোগ

১০ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে অভিযোগ : পরক্ষণেই পরিষ্কার ময়লার ভাগাড়
০৫ জুলাই ২০২৬
মালয়েশিয়া থেকে ৪০ লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে
২৪ মে ২০২৬
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবীনগরে ব্যবসায়িক অংশীদারের বাড়িতে হেলিকপ্টার নিয়ে সৌদি কফিল
  2. অর্থনৈতিক বিপ্লবের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী
  3. শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব
  4. ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী
  5. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  6. চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে ৩ নদীর পানি, পানিবন্দি ২৯০০ পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x