নেত্রকোনায় রথযাত্রা ও রথমেলায় হাজারো ভক্তের আগমন
নেত্রকোনায় ধর্মীয় আচার অনুষ্ঠান ও নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বড়বাজারের শ্রীশ্রী নরসিংহ জিউড় আখড়া রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এ উৎসব উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।
প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা বিএনপিনেতা আবদুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক উৎপল ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুচিন্তিত চৌধুরী গোপন ও প্রল্লাদ বণিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী নরসিংহ জিউড় আখড়া কমিটির সভাপতি অজিত কুমার সাহা রায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ভজন দাস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সত্যেন্দ্র পাল, সদস্য সচিব শ্যামল ভৌমিক, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মানিক তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ সরকার ও সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত রায় মানিকসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা।
আলোচনা সভা ও উদ্বোধন শেষে রথযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটপট্টি শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে নরসিংহ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের আগমনে বসে রথমেলা।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী রথযাত্রার আনুষ্ঠানিকতা।

ভজন দাস, নেত্রকোনা