বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের যৌথ সভা ও দায়িত্ব হস্তান্তর
জাতীয় প্রেসক্লাবের তৃতীয়তলায় মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় নবনির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
যৌথ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ফরিদ হোসেন।
সুমন ইসলামের সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য দেন মোরছালীন বাবলা, এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোমিন হোসেন, আতিকুল ইসলাম, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল ও লুৎফর রহমান।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নানামুখী কর্মসূচির মাধ্যমে ঢাকাবাসীর মধ্যে আন্তরিকতা এবং যোগাযোগ বাড়ানোর প্রতি বক্তারা গুরুত্ব দেন। এ জন্য সেমিনার, সিম্পোজিয়ামসহ বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।
পরে বিদায়ী কমিটির সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোরছালীন বাবলা নবনির্বাচিত কমিটির সভাপতি এনটিভির নুরুদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক মোমিন হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।
এ পর্যায়ে বক্তব্য দেন নতুন সভাপতি নুরুদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন, কাওসার রহমান, এস এম মনিরুল ইসলাম, অনজন রহমান, নুরুন্নবী রবি, কুশর ইয়াসিরসহ সাবেক ও নতুন কমিটির সদস্যরা।

এনটিভি অনলাইন ডেস্ক