Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন প্রতিবেদক
১৬:৩০, ১২ জুন ২০২২
আপডেট: ১৬:৩৪, ১২ জুন ২০২২
বিনোদন প্রতিবেদক
১৬:৩০, ১২ জুন ২০২২
আপডেট: ১৬:৩৪, ১২ জুন ২০২২
আরও খবর
সিনেপ্লেক্সে একসঙ্গে চলছে শাকিবের ৩ সিনেমা
প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের বরবাদসহ আরও তিন সিনেমা
ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম
শাকিব খান কোন দলের সমর্থক?
বুবলীর সুখবরের মাঝেই শাকিবকে নিয়ে কী বার্তা দিলেন মিষ্টি জান্নাত?

ঈদের সিনেমা : অনন্ত রেডি, আসছেন তো শাকিব-সিয়াম?

বিনোদন প্রতিবেদক
১৬:৩০, ১২ জুন ২০২২
আপডেট: ১৬:৩৪, ১২ জুন ২০২২
বিনোদন প্রতিবেদক
১৬:৩০, ১২ জুন ২০২২
আপডেট: ১৬:৩৪, ১২ জুন ২০২২
চিত্রনায়ক শাকিব খান, অনন্ত জলিল ও সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় বড় বাজেটের তিন সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। সেই তালিকায় আছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ আর সিয়াম আহমেদের ‘অপারেশন সুন্দরবন’।

এরই মধ্যে ঈদে ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমার মুক্তি নিশ্চিত করে প্রচারণা শুরু করেছেন আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।

এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় অনন্ত জানিয়েছেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই প্রচারণা শুরু করে দিয়েছি। আমার সিনেমা দিয়ে এবারের ঈদে আশা করছি বন্ধ অনেক সিনেমা হল চালু হবে।’

আর এক মাসও বাকি নেই পবিত্র ঈদুল আজহার; ‘দিন : দ্য ডে’ সিনেমা ছাড়া অন্য কোনও সিনেমা এখনও প্রচার শুরু করেনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। তবে সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটির আসন্ন ঈদুল আজহায় মুক্তির ব্যাপারটি এখনও চূড়ান্ত নয়।

টিজারের কয়েকটি দৃশ্য। ছবি : সংগৃহীত

এনটিভি অনলাইনকে সিনেমাটির পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন, ‘আমরা ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়বে। সেন্সর পেলে তারপর প্রযোজকেরা মিলে সিদ্ধান্ত জানাবেন ঈদে সিনেমাটি মুক্তি দেবেন কি না।’

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, ‘এখনও ভিএফএক্সের কাজ বাকি সিনেমাটির। ঈদে মুক্তি দেওয়া সম্ভব না হলে অন্য সিনেমা প্রস্তুত রাখতে বলা হয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানকে।’

এদিকে, শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার দুটি গানের দৃশ্যধারণসহ বেশ কিছু কাজ এখনও বাকি। সেটি শেষ করেই সিনেমাটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

বেঙ্গল মাল্টিমিডিয়ার সিইও আশিকুর রহমান এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছেন, ‘সম্পূর্ণ কাজ শেষ করে আমরা সিনেমাটি মুক্তি দিতে চাই। সেটা শেষ করে সেন্সর ছাড়পত্র পেলেই ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। আমাদের মুক্তির জন্য সব প্রস্তুতি আছে, তবে এখনই বলা যাচ্ছে না ঈদে মুক্তি চূড়ান্ত।’

তবে সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে নিশ্চিত করেছে, ‘ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। শাকিব খান বাকি কাজ শেষ করে দিচ্ছেন।’ 

শুটিং হাউসে শাকিব খান। ছবি : এনটিভি অনলাইন

সামাজিক সচেতনতামূলক গল্পে তপু খানের পরিচালনায় ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। শাকিব-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।

তারকাবহুল ‘অপারেশন সুন্দরবন’ বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র। সিনেমাটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

ঈদের সিনেমা শাকিব খান সিয়াম আহমেদ অনন্ত জলিল

সংশ্লিষ্ট সংবাদ: ঈদের সিনেমা

০৭ জুন ২০২৫
ঈদের ৬ সিনেমা: শাকিব একাই ১৩২ সিনেমা হলে, অন্যরা কে কত?
০৪ জুন ২০২৫
ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা, সরে গেছে চারটি
১৭ জুন ২০২৪
ঈদের ৫ সিনেমা : ১২৯ হলে ‘তুফান’, অন্যরা কত হল পেল?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম
  2. এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী
  3. চলে গেলেন অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার
  4. বাংলা সিনেমা দেখেন না, তবে টলিউডে কাজ করতে চান কাজল
  5. ‘থ্রি ইডিয়টস’ বানানোর সময় সোনম ওয়াংচুককে চিনতাম না : আমির খান
  6. ৫ সিনেমা হলে মুক্তি পেল বিদেশে প্রশংসা কুড়ানো ‘মাস্তুল’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x