Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
বিনোদন প্রতিবেদক
১৭:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২০
বিনোদন প্রতিবেদক
১৭:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
আসছে আব্রাহাম তামিমের নাটক ‘পিয়ারলাল’
ফারুক আহমেদের ফেসবুক পেজ বন্ধ, যাদের দুষলেন অভিনেতা
সকাল থেকেই এনটিভিতে বর্ণিল বৈশাখী উৎসব
বিয়ে করেছেন লুবাবা? 
এনটিভির ‘এক মুঠো সুখ’ নাটক দেখে আবেগে ভাসছে দর্শক

সালমান শাহর জন্মদিনে এনটিভিতে তিন সিনেমা

বিনোদন প্রতিবেদক
১৭:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২০
বিনোদন প্রতিবেদক
১৭:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২০
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। ছবি : সংগৃহীত

আগামীকাল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৪৯তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর তিনি ২৭টি ছবিতে কাজ করেন, যার প্রতিটিই ছিল ব্যবসাসফল ছবি। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে তিনি ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।

জনপ্রিয় এ নায়কের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন রয়েছে দেশজুড়ে। জন্মদিনে তাঁর স্মরণে আগামীকাল শনিবার থেকে টানা তিন দিন তিনটি চলচ্চিত্র প্রদর্শন করবে দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি।

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে সালমান শাহর দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’। শিবলী সাদিক পরিচালিত এ চলচ্চিত্রে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধেন নায়িকা মৌসুমী। ছবিতে আরো অভিনয় করেছেন আনোয়ারা, শওকত আকবর, দিলদার, রাজীব প্রমুখ।

১৯৯৪ সালের ১০ জুন সারা দেশে চলচ্চিত্রটি মুক্তি পায় এবং দর্শকমহলে প্রশংসিত হয়। সিনেমার গল্পে দেখা যায়, রওশন চৌধুরীর ছেলে এক বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরলে ছেলেকে ত্যাজ্য করা হয় এবং তার স্ত্রী ফাতেমা চৌধুরীকে ওয়াদা করানো হয়, তারা যেন কোনোভাবেই বাড়িতে ঢুকতে না পারে। ফাতেমা চৌধুরী মৃত্যুশয্যায় তার স্বামীর আদেশ মেনে নেয়। রওশন চৌধুরীর মৃত্যুর পর জেলে সম্প্রদায়ের মধ্যে ঝামেলা দেখা দিলে রওশন চৌধুরী মীমাংসা করতে যায়। এ সময় মানিক জেলের মেয়ে ঝিনুক তার মাথায় পাথর ছুড়ে মারে। ঝিনুককে ভালো লাগে ফাতেমা চৌধুরীর এবং তাকে পালিত নাতনি হিসেবে মানিকের কাছ থেকে চেয়ে নেয়। ঝিনুক চৌধুরী-বাড়িতে বড় হতে থেকে। এরই মধ্যে বিদেশফেরত শান তার দাদির সঙ্গে দেখা করতে যায়। কিন্তু ফাতেমা চৌধুরী তার স্বামীকে দেওয়া ওয়াদা পালনের জন্য তাকে বাড়িতে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। পরে শান অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে ডেকে নেয়। ঝিনুকের সেবায় শান ভালো হয়ে ওঠে। দাদি শানের বিয়ে তার আরেক নাতনি কান্তার সঙ্গে ঠিক করে। কিন্তু শান ঝিনুককে ভালোবাসে। দাদি তা জানতে পারলে ঝিনুককে বাড়ি থেকে বের করে দেয়। এভাবেই সিনেমাটির গল্প এগিয়ে যায়।

২০ সেপ্টেম্বর রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে সালমান শাহর তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘আনন্দ অশ্রু’। শিবলী সাদিক পরিচালিত এ ছবিতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। এ ছাড়া অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর, হুমায়ূন ফরিদী, দিলদার প্রমুখ।

এ ছবিতে সালমান শাহ বাড়ি ছেড়ে আসা গীতিকারের চরিত্রে অভিনয় করেন, যিনি দুঃখের গান লেখেন। তিনি একটি গ্রামে যান, নুরি (শাবনূর) নামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়েন। কিন্তু সমাজ এই অসম প্রেমকে মেনে নেয় না। একসময় পাগল হয়ে যান সালমান শাহ। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প।

১৯৯৭ সালের ১ আগস্ট ছবিটি মুক্তি পায়। ব্যাপক জনপ্রিয়তা পায় চলচ্চিত্রটি। পল্পের পাশাপাশি ‘তুমি আমার এমনই একজন’ ও ‘তুমি মোর জীবনের ভাবনা’ শিরোনামের গান দুটিও দর্শকের মুখে-মুখে ফেরে।

২১ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র ‘বিক্ষোভ’। মহম্মদ হাননান নির্মিত এই চলচ্চিত্রে সালমানের জুটি শাবনূর। এ ছাড়া অভিনয় করেছেন বুলবুল আহমেদ, শর্মিলী আহমেদ, ডলি জহুর, রাজীব প্রমুখ। ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর সারা দেশে চলচ্চিত্রটি মুক্তি পায়।

সিনেমার গল্পে দেখা যায়, আসাদ একজন স্বৈরাচারবিরোধী ছাত্রনেতা। বিরোধী দলের ষড়যন্ত্রের বলি হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। এতে লাভবান হয় তার বিরোধী মাহমুদ চৌধুরী ও শারাফাত আলী খান। কিন্তু মাহমুদের চতুরতায় শারাফাত গ্রেপ্তার হয় এবং তার জেল হয়ে যায়। এরই মধ্যে মাহমুদ একটি দল গঠন করে। সে জাতীয় পর্যায়ে রাজনীতি করার স্বপ্ন দেখে। তার ছাত্রসংগঠনের নেতা রাজা কলেজে যা ইচ্ছে করে বেড়ায়। কলেজের নির্বাচিত ভিপি অনিক। জেল থেকে বের হয়ে শারাফাত একটি সংবাদপত্র চালু করে। সে মাহমুদ চৌধুরীর সব কুকীর্তির কথা প্রকাশ করতে থাকে। একপর্যায়ে মাহমুদ চৌধুরী তার সঙ্গে দেখা করতে গেলে সে তার পুরোনো বন্ধুকে দেখে বিস্মিত হয় এবং তাকে এসব সংবাদ প্রকাশ না করার জন্য শাসায়। শারাফাত তাতে ভয় পায় না। সে অনিককে সব ধরনের সহায়তা করে। এভাবে এগোয় সিনেমার গল্প।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তাঁর মূল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর সংসারে তিনিই বড় ছেলে।

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম সামিরা হক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন সালমান শাহ।

মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ১৯৯৩ সালে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে মৌসুমী মাত্র চারটি চলচ্চিত্রে কাজ করেন। এরপর প্রয়াত অভিনেতা ও পরিচালক জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর প্রথম জুটি বাঁধেন। শাবনূরের সঙ্গে সালমান শাহ মোট ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেন সালমান শাহ।

সর্বাধিক পঠিত
  1. ১,৭২৭ কোটি আয় : ‘ধুরন্ধর ২’ ওটিটিতে আসছে ১৪ মে?
  2. ফারুক আহমেদের ফেসবুক পেজ বন্ধ, যাদের দুষলেন অভিনেতা
  3. বৈশাখের ছোঁয়ায় শোবিজ তারকারা
  4. ‘মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম’
  5. ফ্রুটফিল নিবেদিত এনটিভিতে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠিত
  6. দর্শকের আস্থা ধরে রাখাই এখন লক্ষ্য : তৌসিফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x