হিরো আলমের সঙ্গে গান : ভুবন বলছেন, দুই ভাইরাল একসঙ্গে হয়েছি
গান রেকর্ড করছেন হিরো আলম ও ভুবন বাদ্যকর। ছবি : সংগৃহীত
এক ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর উপমহাদেশজুড়ে আলোচনায় বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর। সেই ভুবন এবার কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে।
গানের শিরোনাম ‘হাউ ফানি’; কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।
এ প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘আমি এখন কলকাতায়; গান রেকর্ডিং করছি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না।’
ভুবন বাদ্যকরের ভাষ্য, ‘দুজন দুই বাংলার ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’

বিনোদন ডেস্ক