Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৬:২০, ০৫ জুন ২০১৫
মাজহার বাবু
১৬:২০, ০৫ জুন ২০১৫
আপডেট: ১৬:২০, ০৫ জুন ২০১৫
আরও খবর
যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
ঈদে ৮ সিনেমা মুক্তি : ১০৩ হলে ‘রকস্টার’, ৩২ সিনেমা হলে ‘মালিক’
স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার মুক্তি অনিশ্চিত
ঈদের আগে ‘গুলগুলি পিঠা’ খাওয়ালেন আরিফিন শুভ-মিম
ঈদে মুক্তি পাচ্ছে না আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

মিজান মিডিয়ার নামে প্রতারণা

মাজহার বাবু
১৬:২০, ০৫ জুন ২০১৫
মাজহার বাবু
১৬:২০, ০৫ জুন ২০১৫
আপডেট: ১৬:২০, ০৫ জুন ২০১৫
মিজান মিডিয়ার প্রধান মিজানুর রহমান মিজান। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

চলচ্চিত্রের প্রতি মানুষের দুর্বলতা আজন্মের। প্রতিদিনই এফডিসির গেটে দাঁড়িয়ে থাকে অনেক মানুষ। কিছু মানুষ গেটে কিছু টাকা দিয়ে ভেতরে ঢোকে, কোনো গাড়ি গেট দিয়ে যাওয়া-আসা করলে সবাই হুমড়ি খেয়ে পড়ে। আবার কিছু লোক ছবিতে অভিনয় করার জন্য বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে টাকা দেয়। সত্যি এটাই যে, হাতে গোনা ভাগ্যবান কয়েকজন ছাড়া এদের সবাই শেষটায় প্রতারিত হয়। এই পরিচয় করিয়ে দেওয়ার জন্য রীতিমতো ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। এমনই একটি প্রতিষ্ঠান মিজান মিডিয়া, যাদের নামে প্রতারণার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠান-প্রধান জানিয়েছেন, প্রতারণা করে ব্যবহার করা হচ্ছে তাঁর প্রতিষ্ঠানের নাম।

অনেককেই সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিলেও কথামতো কাজ করে না তারা- এমনই অভিযোগ মিজান মিডিয়ার নামে। এনটিভি অনলাইনের সঙ্গে মিজান মিডিয়ার নির্বাহী প্রধান মিজানুর রহমান বিস্তারিত আলাপে বললেন, বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে তাঁর প্রতিষ্ঠানের নাম।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের কোথাও কোনো শাখা নেই। আমি নিজেই এই প্রতিষ্ঠান চালাই। আমিও শুনেছি আমার নামে নাকি ফার্মগেটসহ আরো জায়গায় অফিস নিয়ে এই প্রতারণা করছে। আমি আগামী রোববার এই বিষয়ে তেজগাঁও থানায় জিডি করতে যাব। তবে যাঁরা চলচ্চিত্রে কাজ করতে চান, তাঁদের বলব আপনারা এই ভুল করবেন না। যাঁরা অভিনয়ের সুযোগ করে দেবে বলে, তাদের আশি ভাগ লোকই প্রতারণা করে। বাংলাদেশে আমিই একমাত্র লোক সাপ্লাই (সিনেমায়) দিই। আমার জানা মতে, আর কেউই নেই। এ ছাড়া সরাসরি যদি পরিচালকের সাথে কেউ যোগাযোগ করতে পারে তাহলে কেউই প্রতারণার শিকার হবে না।’

এই পেশায় কীভাবে যুক্ত হওয়া? এই প্রশ্নের জবাবে ফিরে গেলেন বহু পেছনের সময়ে, “আমি ছোটবেলায় খুব ছবি দেখতাম। যখন ক্লাস নাইনে পড়ি, তখন প্রায় প্রতিদিন চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকায় এসে এফডিসির সামনে দাঁড়িয়ে থাকতাম। কিছুক্ষণ পরে লাঠি দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। একদিন দেখলাম, আমরা যারা গেটে দাঁড়িয়ে আছি, তাদের সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছে। এত বড় সুযোগ পেয়ে সবার সাথে ভেতরে গেলাম। আমাকে একটি রাজকীয় ড্রেস পরিয়ে রাজবাড়ির গেটে দাঁড় করিয়ে দিল। জানলাম, এটা নায়ক মাহমুদ কলি আর নায়িকা অঞ্জু ঘোষের ‘বিবাদ’ ছবির শুটিং। সেখানেই পরিচয় হয় জাহাঙ্গীর ভাইয়ের সাথে। তিনি এফডিসিতে লোক সাপ্লাই দেন। খাওয়া দেন আর সাথে ১০ টাকা। আমার আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। ‘মহুয়া সুন্দরী’, ‘ধর্ম আমার মা’-এর মতো অনেক ছবিতে কাজ করলাম। আমাকে দেখে উনি পছন্দ করে ফেললেন, বললেন, ‘তুই আমার সাথে থাক।’ এটা ৮১ সালের ঘটনা। এর পর থেকেই এই কাজের মধ্যে আছি।’

‘পরিচালক সোহানুর রহমান সোহানের ‘স্বজন’, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে এককভাবে লোক সাপ্লাইয়ের কাজ শুরু করি ১৯৯১ সাল থেকে। আজ পর্যন্ত প্রায় দুই হাজার ছবিতে লোক সাপ্লাই দিয়েছি। একই কাজ এখনো করছি। পাশাপাশি শুটিংয়ের যত মাল লাগে, তার সবই আমার কাছে আছে। যতদিন বেঁচে আছি ততদিন এই কাজই করতে চাই।” 

সর্বাধিক পঠিত
  1. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা
  2. ‘ডন ৩’ বিতর্ক সমাধানে এবার সালমান
  3. ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  4. ২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়
  5. আসিফ ইকবালের লেখা গানে শুভ–মিমের রোমান্টিক রসায়ন
  6. ছাদ থেকে পড়ে নয়, আত্মহত্যা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x