তারকাদের সন্তানের অপেক্ষায় বলিউড
পরিবারতন্ত্রের অসামান্য এক স্থান বলিউড। এই বিশাল ইন্ডাস্ট্রির এক বড় অংশ জুড়ে থাকেন তারকাদের সন্তানরা। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে বলিউডকে ‘ফ্যামিলি বিজনেস’ করে তুলতে পেরেছে বেশ কয়েকটি পরিবার।
শুধু তাই নয়, নির্দিষ্ট পরিবারের বাইরের তারকাদের সন্তানরাও নতুন পরিবার তৈরির দিকে এগিয়ে যাচ্ছেন। এঁদের জন্য বলিউডও রীতিমতো মঞ্চ তৈরি করে রেখেছে।
১. আথিয়া শেঠি (সুনীল শেঠির মেয়ে)
আথিয়া শেঠি বলিউডের জন্য প্রস্তুত। খুব শিগগিরই সুরজ পাঞ্চোলির বিপরীতে নব্বই দিশকের হিট ছবি ‘হিরো’র রিমেকে দেখা মিলতে যাচ্ছে তার।

২. আরিয়ান খান (শাহরুখ খানের ছেলে)
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান দীর্ঘদিন ধরে ছিলেন বলিউডের আগ্রহে। এখন সময় হয়েছে তাঁর জোরেশোরে বলিউডের মাঠে নামবার। গুজব রয়েছে, শিগগিরই বলিউডে দেখা যাবে তাঁকে।

৩. জুনাইদ খান (আমির খানের ছেলে)
আমির খানের বড় ছেলে জুনাইদ পুরোপুরি প্রস্তুত বলিউডের জন্য। কী মনে হয়?

৪. করণ দেওল (সানি দেওলের ছেলে)
ধর্মেন্দ্রর পরিবার বলিউডের আরেকটি প্রভাবশালী ‘খানদান’ হয়ে উঠতেই পারে। করণ যদি সাফল্য পান, তাহলে আর বাধা কোথায়? ছবিই বলছে, বলিউডের জন্য হাতেখড়ি করণের ভালোমতোই হয়েছে।

৫. নর্মদা আহুজা (গোবিন্দর মেয়ে)
বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্ত উপস্থিতির সঙ্গে সঙ্গে বলিউডের জন্য নিজের প্রস্তুতির বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন গোবিন্দর মেয়ে।

৬. নব্য নভেলি (অমিতাভ বচ্চনের নাতনি)
অমিতাভের মেয়ে শ্বেতা ফিল্মি দুনিয়ায় আসেননি। কিন্তু তাঁর মেয়ে নব্য ঠিকই বলিউডের জন্য ‘রেডি’!

৭. সারা আলী খান (সাইফ আলী খানের মেয়ে)
বাবা এখনো বলিউডের নায়ক। মেয়েরও হয়তো অভিষেক হয়ে যেতে পারে শিগগিরই। সাইফ-অমৃতার মেয়ে সারা আলী খানকে অবশ্য মিডিয়ায় খুব বেশি দেখা যায়নি এখনো।

৮. সারাহ (শচিন টেন্ডুলকারের মেয়ে)
কিছুদিন আগেই গুজব উঠেছিল, শহিদ কাপুরের বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে সারাহর। শচিন এই কথা উড়িয়ে দিলেও মেয়ের সিনেমায় আসার সম্ভাবনা নাকচ করেননি!

৯. সুরজ পাঞ্চোলি (আদিত্য পাঞ্চোলির ছেলে)
নব্বই দশকের হিট ছবি ‘হিরো’র রিমেকে আসতে যাচ্ছেন সুরজ পাঞ্চোলি।

১০. ত্রিশালা দত্ত (সঞ্জয় দত্তের মেয়ে)
বাবা কারাগারে রয়েছেন, তাতে কি! ত্রিশালার অভিষেক কিছুদিন পরেই হতে যাচ্ছে বলিউডে। ত্রিশালা গড়েও উঠেছেন বলিউডের উপযোগী হয়েই।

সামি আল মেহেদী