Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৪:০৬, ০৬ অক্টোবর ২০১৫
মাজহার বাবু
১৪:০৬, ০৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৪:০৬, ০৬ অক্টোবর ২০১৫
আরও খবর
আংটি বদলের গুঞ্জন তুঙ্গে, নতুন ছবি প্রকাশ করলেন পূজা
চলে গেলেন অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার
বাংলা সিনেমা দেখেন না, তবে টলিউডে কাজ করতে চান কাজল
বন্যা-পরবর্তী মানবিকতার বার্তা, আবেগঘন পোস্টে যা বললেন স্পর্শিয়া
আর্জেন্টিনা তুমি একটা বিউটি : কেয়া পায়েল

আওলাদ হোসেন স্মরণে বাচসাস-এর আয়োজন

মাজহার বাবু
১৪:০৬, ০৬ অক্টোবর ২০১৫
মাজহার বাবু
১৪:০৬, ০৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৪:০৬, ০৬ অক্টোবর ২০১৫
মোহাম্মদ আওলাদ হোসেন। ছবি : সংগৃহীত

সদ্যপ্রয়াত বিশিষ্ট বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজন করেছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ৯ অক্টোবর, শুক্রবার এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এই আয়োজন।

স্মরণসভায় আওলাদ হোসেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি থাকছে তাঁর জন্য দোয়া মাহফিল। গত ২ অক্টোবর রাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ আওলাদ হোসেনকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

সাংবাদিক আওলাদ হোসেন মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৭ সালে দৈনিক খবরের চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ‘সাপ্তাহিক ছায়াছন্দ’তে সহসম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন আওলাদ হোসেন।  ২০০৪ সালে তিনি যোগ দেন দৈনিক মানবজমিনে।

আওলাদ হোসেন দৈনিক ইনকিলাব, দৈনিক দিনকাল, দৈনিক যুগান্তর, সাপ্তাহিক চিত্রবাংলা, সাপ্তাহিক মনোরমা, সাপ্তাহিক বর্তমান দিনকাল, সাপ্তাহিক চিত্রালী, পাক্ষিক প্রিয়জন, পাক্ষিক বিনোদন বিচিত্রা, চ্যানেল আইয়ের পাক্ষিক আনন্দ আলো ও পাক্ষিক আনন্দভুবন পত্রিকায় নিয়মিত আমন্ত্রিত লেখক হিসেবে চলচ্চিত্র ও সংস্কৃতিবিষয়ক কলাম ও প্রতিবেদন লিখেছেন।

সাংবাদিক হিসেবে তিনি দেশের চলচ্চিত্রবিষয়ক প্রতিবেদকদের অধিকার আদায় ও চলচ্চিত্রের উন্নয়নে নিজেকে বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের ২০০২-০৩ কার্যবর্ষে ‘ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক’ পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ আওলাদ হোসেন ১৯৬৬ সালের ১৯ আগস্ট ঢাকার ইসলামপুরের নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মৃত মোবারক হোসেন ও মা লুৎফুন্নেসার পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। হাম্মাদিয়া হাই স্কুলের মানবিক বিভাগ থেকে ১৯৮২ সালে এসএসসি, ১৯৮৪ সালে শেখ বোরহানুদ্দীন কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি ও তৎকালীন জগন্নাথ কলেজ থেকে অর্থনীতি বিভাগে ১৯৮৭ সালে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

মোহাম্মদ আওলাদ হোসেন ১৯৯২ সালের ৯ জানুয়ারি মৌসুমী হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির মো. শাহবাজ হোসেন মুন ও অপরাজিতা হোসেন মীম নামের দুই সন্তান রয়েছে। ছেলে ও মেয়ে দুজনেই বাংলাদেশ মেডিকেল কলেজে পড়ছেন।

সর্বাধিক পঠিত
  1. আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম
  2. এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী
  3. চলে গেলেন অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার
  4. বাংলা সিনেমা দেখেন না, তবে টলিউডে কাজ করতে চান কাজল
  5. ‘থ্রি ইডিয়টস’ বানানোর সময় সোনম ওয়াংচুককে চিনতাম না : আমির খান
  6. ৫ সিনেমা হলে মুক্তি পেল বিদেশে প্রশংসা কুড়ানো ‘মাস্তুল’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x