১০ সুন্দরীর বিলাসবহুল গাড়ি
মিডিয়ায় তাঁদের পরিসর একেকজনের একেক রকম। কেউ বা গানের মানুষ, কেউ বা বড় পর্দায় দর্শকের মন জিতেছেন অভিনয়ের জোরে। সৌন্দর্য কিংবা আবেদনে তাঁরা সব সময়েই থাকেন গ্ল্যামার জগতের স্পটলাইটে। গাড়ি নিয়ে তাঁদের মাতামাতি ভীষণ রকম। চলাফেরার বাহনটি তাঁদের কেবল ব্যয়বহুল তাই নয়, সবাইকে অবাক করে দেওয়ার মতো ডিজাইন আর মডেলই জোগাড় করেছেন তাঁরা। কিনতে না পারুন, একটানে নজর বুলিয়ে দেখে তো নিতে পারেন গাড়িগুলো।
১. নিকি মিনাজ
সংগীতশিল্পী নিকি মিনাজের রয়েছে একটি গোলাপিরঙা ল্যাম্বরগিনি অ্যাভেনটাডোর। গাড়িটির মূল্য চার লাখ মার্কিন ডলার।
২. বিয়োন্স নোয়েলস
মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী বিয়োন্স নোয়েলসের গাড়িটি কেবল আভিজাত্যেই নেই, সৌন্দর্যেও অসামান্য। ১৯৫৯ মডেলের সিলভার-ক্লাউড রোলস রয়েলস কনভার্টিবলের এই গাড়ি তিনি খরিদ করেছেন মাত্র ১০ লাখ মার্কিন ডলারে!
৩. গ্যেন স্টেফানি
এই মার্কিন সংগীতশিল্পী কাম অভিনেত্রী কাম ফ্যাশন ডিজাইনার গাড়ির বিষয়ে শৌখিন এবং ভীষণ স্পোর্টি। নীলরঙা রোলস রয়েস রেইথটি কিনেছেন চার লাখ মার্কিন ডলার দিয়ে।
৪. রিহানা
লালরঙা ল্যাম্বরগিনি স্পোর্টস কারটি রিহানার ভীষণ পছন্দের। সাড়ে সাত লাখ মার্কিন ডলার খরচে গাড়িটি কিনেছেন তিনি।
৫. জেনেট জ্যাকসন
রুপালি অ্যাস্টন মার্টিন ভ্যাঙ্কুইশটি জেনেট কিনেছেন আড়াই লাখ মার্কিন ডলার খরচায়।
৬. সেলিন ডিওন
‘টাইটানিক’ খ্যাত এই গায়িকার সাবেকি ধাঁচের মডেলের মেবাক সিক্সটু টু গাড়িটির মূল্য মাত্র পাঁচ লাখ মার্কিন ডলার।
৭. প্যারিস হিলটন
গোলাপি রঙের দিকে ঝোঁক রয়েছে প্যারিসেরও। বেন্টলি জিটি কন্টিনেন্টাল গাড়িটি কিনেছেন প্রায় পৌনে তিন লাখ মার্কিন ডলার দিয়ে।
৮. জেনিফার লোপেজ
অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজের সাদা বেন্টলি গাড়িটির মূল্যমান আড়াই লাখ মার্কিন ডলার।
৯. লেডি গাগা
লেডি গাগার অডি আর এইট গাড়িটির দাম এক লাখ ৬২ হাজার মার্কিন ডলার।
১০. মারিয়া ক্যারি
মারিয়া এখনো ব্যবহার করে চলেছেন তাঁর প্রিয় মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। এটি কিনেছিলেন ৬০ হাজার মার্কিন ডলারে।

সামি আল মেহেদী