Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
মাজহার বাবু
১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
আরও খবর
বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
দেশে সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী
ফের মা হওয়ার বিষয়ে বুবলী বলছেন, খুব ব্যক্তিগত বিষয়
ভালোবাসা দিবসে জোভান–নীহার ‘যে কথা হয়নি বলা’
বাবা হলেন মেগাস্টার রাম চরণ

প্রখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী

মাজহার বাবু
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
মাজহার বাবু
১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৬:২৮, ১১ জানুয়ারি ২০১৬

আজ ১১ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের  প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনীচিত্রের পরিচালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী  নির্মাতা, কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি গত বছরের এইদিনে (রোববার ভোর ৬টার দিকে) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দিনটি স্মরণে আজ বিএফডিসিতে কোরান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রয়াত পরিচালকের গ্রামের বাড়ি মুন্সীগন্জের শ্রীনগর উপজেলার সমষপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিএফডিসির আয়োজন নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এফডিসিতে সকাল থেকেই কোরান খতম দিচ্ছি। তা ছাড়া বাদ আসর উনার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।’ 

এদিকে সকাল ১০টায় শ্রীনগর উপজেলার সমষপুরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই তাঁর বাসভবন ৯ কবি জসিম উদ্দিন রোডে দরিদ্রদের খাওয়ানো হয়। 

চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পর্দাপণ করেন।

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ফতেহ্ লোহানী ও প্রখ্যাত সাংবাদিক,  চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত হন। তিনি স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম কাহিনীচিত্র ‘ওরা ১১জন’ নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। চাষী নজরুল  ইসলাম চার বার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি।

এ ছাড়া অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং  সর্বাধিক মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্য নির্ভর চলচ্চিত্রের নির্মাতা।

তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- মুক্তিযুদ্ধের ছবি- সংগ্রাম ,হাঙ্গর নদী গ্রেনেট, মেঘের পরে মেঘ, সাহিত্য নির্ভর চলচ্চিত্র-দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, রবী ঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিম চন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা, শিল্পী হাসন রাজা প্রভৃতি। এ ছাড়া তিনি দেশবরেণ্য তিন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নির্মাণ করেছেন জীবন ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র-মওলানা ভাসানী, শেরে বাংলা এ কে এম ফজলুল হক এবং দেশ-জাতি-জিয়াউর রহমান।

সর্বাধিক পঠিত
  1. এক দিনে হলিউডের ৩ সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
  2. ভুয়া ফটোকার্ড থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার
  3. বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
  4. সুরের ভেতর জীবন খোঁজেন এমিল আজাদ
  5. দেশে সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী
  6. দুই কিস্তির ওটিটি রাইটসের দাম বলেছিল ১৭০ কোটি, এখন ‘ধুরন্ধর ২’ একাই ১৫০ কোটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x