ঈদে এনটিভিতে সাত টেলিফিল্ম
এনটিভি সাতদিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন বিশেষ টেলিফিল্ম প্রচারিত হবে। প্রতিটি টেলিফিল্ম দুপুর ২টা ২০ মিনিটে প্রচার করা হবে। ঈদের দিন প্রচারিত হবে ভারতের মানালিতে চিত্রায়িত বিশেষ একটি টেলিফিল্ম ‘মেঘবালিকা’। পারভেজ আমিন পরিচালিত টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, কলকাতার মধুমিতা চক্রবর্তী প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন অঞ্জন আইচ পরিচালিত ‘সাইরেন’ টেলিফিল্মটি প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, মৌ, তারিক আনাম খান, মাজনুন মিজান, নিরব, সাবিলা নূর প্রমুখ।

ঈদের তৃতীয় দিন শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার পংক্তিমালা’ টেলিফিল্মটি প্রচারিত হবে। তারকাবহুল টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তাহসান, মিথিলা, অপূর্ব, মম, ইরেশ যাকের, টয়া প্রমুখ।
ঈদের চতুর্থ দিন মাহমুদ দিদার পরিচালিত ‘ভালোবাসার গল্প সমগ্র’ টেলিফিল্মটি প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন নিশু, তানজিকা, ঊর্মিলা, ইরফান সাজ্জাদ, নাঈম ও প্রভা।
ঈদের পঞ্চম দিন রেদওয়ান রনি পরিচালিত ‘বুলেট প্রুফ ম্যারেজ’ টেলিফিল্মটি প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন সাবিলা নূর, রাজ, মিশু সাব্বির, সালমান মুক্তাদির, হিরা, আইরিন আফরোজ, সুমন পাটওয়ারী প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন আরিফ খান পরিচালিত ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ টেলিফিল্মটি প্রচারিত হবে। এতে ছয় সংগীতশিল্পী অভিনয় করেছেন। তাঁরা হলেন শুভ্র দেব, ডলি সায়ন্তনী, আগুন, সিঁথি সাহা প্রমুখ।
ঈদের সপ্তম দিন সকাল আহমেদ পরিচালিত ‘বসন্তের পংক্তিমালা’ টেলিফিল্মটি প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, প্রভা, রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি ও আরফান প্রমুখ।

ফিচার ডেস্ক