Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৭:০৭, ০১ মে ২০১৫
মাজহার বাবু
১৭:০৭, ০১ মে ২০১৫
আপডেট: ১৭:০৭, ০১ মে ২০১৫
আরও খবর
শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’
যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
ঈদে ৮ সিনেমা মুক্তি : ১০৩ হলে ‘রকস্টার’, ৩২ সিনেমা হলে ‘মালিক’
স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার মুক্তি অনিশ্চিত

ফেল করল ‘খোকা ৪২০’

মাজহার বাবু
১৭:০৭, ০১ মে ২০১৫
মাজহার বাবু
১৭:০৭, ০১ মে ২০১৫
আপডেট: ১৭:০৭, ০১ মে ২০১৫
বাংলাদেশে একদমই ব্যবসা করতে পারেনি ‘খোকা ৪২০’। ছবি : সংগৃহীত

গত ২৪ এপ্রিল ঢাকায় মুক্তি পেয়েছিল কলকাতার সুপারস্টার দেব অভিনীত বাংলা ছবি ‘খোকা ৪২০’। ওপার বাংলার তুমুল ব্যবসাসফল ছবিটি বাংলাদেশে একেবারে মুখ থুবড়ে পড়েছে। দর্শক গ্রহণ না করায় আবারও হতাশ হতে হয়েছে প্রদর্শক সমিতিকে। 

এই বিষয়ে এনটিভি অনলাইনের সাথে কথা হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দির। তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এক হাজার ৩০০ সিনেমা হলের জায়গায় এখন ২০০ সিনেমা হলও টিকে নেই। আমাদের দেশে যে পরিমাণ ছবি মুক্তি পায়, তাতে বাকি হলগুলোও বন্ধ হয়ে যাবে। আমরা যেহেতু সিনেমা হলের ব্যবসা করি, তাই আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে আমাদেরই কাজ করতে হবে। কলকাতার ছবি চালিয়ে আমরা চেষ্টা করছি হলে দর্শক টানতে। এই ছবিটি ব্যবসা না করলেও আরো কিছু ছবি দিয়ে চেষ্টা চালিয়ে যাব।’

ভারতীয় বাংলা চলচ্চিত্র আমদানি বিষয়ে আরো কী কী পরিকল্পনা আছে জানতে চাইলে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বছরে কলকাতার বাংলা ১২টি ছবি আনব আমাদের প্রেক্ষাগৃহে চালানোর জন্য। আর আমাদের ১২টি ছবি তাদের ওখানে চালাব। এর আগে আমরা হিন্দি ছবি চালিয়ে দেখেছি, দর্শক ভালোভাবে গ্রহণ করেননি। কিন্তু টিভিতে বসে সারা দিনই বাংলা ছবি দেখছে দর্শক। আমরা আশা করেছিলাম, কলকাতার বাংলা ছবি আমাদের হলে চালাতে পারলে দর্শক আসবে। ‘খোকা ৪২০’ দর্শক দেখেনি, এখন আমরা আবারও হিন্দি ছবির ওপর জোর দেব।’

ঢালিউডের কোন ধরনের ছবি পশ্চিমবঙ্গে যাচ্ছে, আর ওপারের কোন ধরনের ছবি এ দেশে মুক্তি দেওয়া হচ্ছে-এমন প্রশ্নের জবাবে আলাউদ্দি বলেন, “আমরা ইতিমধ্যে কলকাতার এসকে মুভিজ প্রযোজিত রাজীব বিশ্বাসের ‘খোকা ৪২০’ ছবিটি ২৪ এপ্রিল সারা দেশের প্রায় ২৫টি হলে মুক্তি দিয়েছিলাম। এ ছবি ছাড়া আমরা আরো বেশ কিছু নতুন ভারতীয় ছবি আনব, বাংলাদেশি ছবির বিনিময়ে। আপাতত আমরা আমাদের চার বছর আগের কিছু পুরোনো ছবির বিনিময়ে তাদের ছয়টি ছবি নিয়ে আসছি। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন আছে। এই মাসেই এর ফয়সালা হয়ে যাবে। এরপর আর কলকাতার ছবি আমাদের হলে চলতে কোনো সমস্যা থাকবে না। আমাদের ছবিও তাদের হলে চালিয়ে বাড়তি কিছু টাকা দেশে আসবে। আগামী সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শুরু হবে।”

ইন-উইন এন্টারপ্রাইজ তাদের আমদানীকৃত চারটি হিন্দি ছবির মাঝে ‘ওয়ান্টেড’ ও ‘ডন-২’ এরই মধ্যে মুক্তি দিয়েছে। কথা ছিল ২৪ এপ্রিল ‘থ্রি ইডিয়টস’ ছবিটি মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা ‘খোকা ৪২০’ ছবি মুক্তি দিয়েছিল। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছবিতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান, রজতাভ দত্ত, তাপস পাল প্রমুখ।

এর আগে জানুয়ারি মাসে হিন্দি ছবির প্রদর্শনী ঠেকাতে মাঠে নামেন বাংলাদেশের চিত্রপরিচালক ও কলাকুশলীরা। হিন্দি ছবি আমদানি ও প্রদর্শনীর প্রতিবাদে ২০ জানুয়ারি এফডিসির সামনে চলচ্চিত্র ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন সংশ্লিষ্টরা। এ সময় হিন্দি চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ না হওয়া পর্যন্ত শুটিংসহ সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন তাঁরা।

এমন আন্দোলনের মুখে গত ২৩ জানুয়ারি শুক্রবার দেশের ৫৬ প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’। সে সময় সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় ছিল আরো তিনটি হিন্দি চলচ্চিত্র : ‘থ্রি ইডিয়টস’, ‘তারে জমিন পার’ ও ‘ধুম-২’। আন্দোলনের কারণে এসব ছবির প্রদর্শনী এখন অনিশ্চিত।

সর্বাধিক পঠিত
  1. অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’
  2. ৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
  3. ‘শেলি ভাই এতটাই অসুস্থ যে, উঠে দাঁড়ালে পুরা শরীর কাঁপে’
  4. ৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য
  5. মাত্র ৩০ মিনিটে বিয়ে! অনিল-সুনীতার সেই সিক্রেট ফাঁস
  6. ‘মায়ের শাড়িতে মায়া মায়া গন্ধ থাকে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x