Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাসির রায়হান
১৬:৩৩, ০৪ নভেম্বর ২০১৬
নাসির রায়হান
১৬:৩৩, ০৪ নভেম্বর ২০১৬
আপডেট: ১৬:৩৩, ০৪ নভেম্বর ২০১৬
আরও খবর
ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ক্রাইম ১০১’
এক দিনে হলিউডের ৩ সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই
অস্কারে নতুন ইতিহাস ‘সিনার্স’-এর, সর্বোচ্চ ১৬ মনোনয়ন
বড়দিনে পর্দায় আতঙ্ক ও হাসির মেলবন্ধন : আসছে নতুন ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’

অবসরে যেতে চাইছেন তারান্তিনো

নাসির রায়হান
১৬:৩৩, ০৪ নভেম্বর ২০১৬
নাসির রায়হান
১৬:৩৩, ০৪ নভেম্বর ২০১৬
আপডেট: ১৬:৩৩, ০৪ নভেম্বর ২০১৬

শিগগিরই সিনেমাজগৎকে বিদায় জানাবেন কিংবদন্তি পরিচালক কুয়েন্তিন তারান্তিনো। সম্প্রতি আমেরিকার স্যান ডিয়াগো, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘অ্যাডোবে ম্যাক্স কনফারেন্স’-এ নিজ মুখেই আবারও এমনটা জানালেন ‘কিল বিল’ নির্মাতা। 

নিজের দশম সিনেমা নির্মাণ হয়ে গেলেই সিলভার স্ক্রিনকে বিদায় জানাতে চান তিনি। আপাতত কাজ করছেন নিজের ৮ নম্বর ছবি নিয়ে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অনুকরণে মজা করেই তারান্তিনো বলেন, ‘মাইক ফেলেই বুম! মিলিয়ে নিন এবার।’ এমনটাই এসেছে দ্য হলিউড রিপোর্টারের খবরে।

বিখ্যাত এই নির্মাতার পরবর্তী সিনেমার কথা জানা যায় চলতি বছরের শুরুর দিকে। বিখ্যাত গ্যাংস্টার সিনেমা ‘বনি অ্যান্ড ক্লাইড’-এর মতোই আরেকটি সিনেমা হতে যাচ্ছে তাঁর অষ্টম প্রজেক্ট। এ ছাড়া ১৯৭০ সালে দুনিয়াজোড়া অনুষ্ঠিত হওয়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দ্রিক একটি প্রজেক্টের সঙ্গেও কাজ করছেন তারান্তিনো।

এ বছরের সুপারহিট অ্যাকশন কমেডি সিনেমা ‘ডেডপুল’-এর নির্মাতা টিম মিলারের বিদায়ের পরই সিনেমাটির পরবর্তী কিস্তি নির্মাণের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারান্তিনোকে অনুরোধ করেন ভক্তরা।

গুজব শোনা যাচ্ছিল ‘কিল বিল ভলিউম থ্রি’ নির্মাণেরও। শেষমেশ সেই চিন্তার কিছুটা ছড়িয়ে গিয়েছিল খোদ তারান্তিনোর মনেও। এই বছরের শুরুর দিকে তিনি এ প্রসঙ্গে বলেন, “আমি কোনো কথা দিচ্ছি না। কিন্তু সবকিছু শেষ হওয়ার আগে যদি আরেকবার পর্দায় এই ‘ব্রাইড’কে দেখা যায়, আমি মোটেও অবাক হব না।”

তিনি যোগ করেছিলেন, ‘উমার (উমা থরম্যান) সঙ্গে এ বিষয়ে আমার অল্পবিস্তর কথাও হচ্ছে। আমার লেখা বেশ কিছু কাহিনী আছে, যা আমি কখনো ব্যবহার করিনি, সেগুলোর কোনো একটা ব্যবহার করেও ফেলতে পারি!”

বিশ্রামে যাওয়ার চিন্তা করলেও নিজের কিংবদন্তি পরিচয় ধরে রাখা নিয়ে উচ্চাশা আর পরিকল্পনার কথা বলেছেন তিনি অকপটে। ‘ক্যারিয়ার শেষে যদি আজীবনকালের বিশ্বসেরা সিনেমা নির্মাতাদের একজন হিসেবে মানুষ আমাকে বিবেচনা করে, সেটাই আমার কাছে সফলতা’, বলেন তারান্তিনো।

সর্বাধিক পঠিত
  1. ‘ডন ৩’ ছাড়ায় রণবীরের কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি প্রযোজকের
  2. ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকারা কে কোথায় ভোট দেবেন?
  3. এক দিনে হলিউডের ৩ সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
  4. ভুয়া ফটোকার্ড থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার
  5. বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
  6. সুরের ভেতর জীবন খোঁজেন এমিল আজাদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x