Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৯ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:২৫, ১৯ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৯ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:২৫, ১৯ এপ্রিল ২০২৪
আরও খবর
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
মুগদার এক কেন্দ্রে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ২৫ শতাংশ
ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ
নির্বাচনি দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৯ লাখ সদস্য

শেষ হাসি হাসবে কে, মিশা-ডিপজল না মাহমুদ কলি-নিপুণ?

এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৯ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:২৫, ১৯ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৯ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:২৫, ১৯ এপ্রিল ২০২৪
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গণনা চলছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

উৎসবমুখর পরিবেশে বিকেল ৫টায় শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনের ভোটগ্রহণ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষের সোয়া পাঁচ ঘণ্টা শেষ হলেও প্রকাশ পায়নি ফলাফল। চলছে ভোট গণনা। সব কিছু ঠিকঠাক থাকলে রাতেই জানানো হতে পারে ফলাফল বলে মনে করছেন প্রার্থী-ভোটারা। আর তারপরই জানা যাবে, কে হাসলেন শেষ হাসি।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭১ জন। যদিও বিভিন্ন কারণে এবারের নির্বাচনে ভোট দিতে পারেননি অরুণা বিশ্বাস, শাকিব খান, ফেরদৌস আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি, বিপাশা কবির, সোহানা সাবা, পুষ্পিতা ও পপিসহ বেশ কয়েকজন শিল্পী। তারা ব্যক্তিগত ও স্যুটিংয়ের কারণে আছেন দেশের বাইরে। তবে, সুষ্ঠুভাবেই শেষ পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়। তারপর শুরু হয় ভোট গণনা।

এবার ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে ছয়জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবং অন্যটিতে আছেন নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহসভাপতির পদে লড়ছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

অন্যদিকে, মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থীরা হলেন–সহসভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান। সহসাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।

কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো. সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ভোটগ্রহণ
০৫ ফেব্রুয়ারি ২০২২
জায়েদের পদত্যাগ দাবিতে মিছিল, আপিল বোর্ডের সভা শুরু
০৫ ফেব্রুয়ারি ২০২২
শিল্পী সমিতির নির্বাচন : জায়েদ খানের পদ নিয়ে সিদ্ধান্ত বিকেলে
০৪ ফেব্রুয়ারি ২০২২
আপিল বোর্ডের চেয়ারম্যানসহ ৫ জনকে জায়েদ খানের আইনি নোটিশ
০৩ ফেব্রুয়ারি ২০২২
নিপুণের অভিযোগ মন্ত্রণালয়ে, বাতিল হতে পারে জায়েদের পদ?
০২ ফেব্রুয়ারি ২০২২
শিল্পীরা নিচে নামায় আক্ষেপ, ফের বোমা ফাটালেন মুনমুন!
৩১ জানুয়ারি ২০২২
নিপুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন জায়েদ
৩১ জানুয়ারি ২০২২
এফডিসির এমডি হতে চাইলে ৫-৭ বছর আগেই পারতাম : আলমগীর
৩০ জানুয়ারি ২০২২
চ্যাট সুপার এডিটেড, যতবার নির্বাচন হবে ততবার জিতব : জায়েদ খান
৩০ জানুয়ারি ২০২২
নিপুণকে চুমু খেতে চাওয়ার অভিযোগ সত্য নয় : পীরজাদা হারুন
৩০ জানুয়ারি ২০২২
আমি হারিনি, হেরেছে বাংলাদেশ, আবার ভোট চাই : নিপুণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জোভান-তটিনীকে নিয়ে ঈদের ‌‘মন ফড়িং’
  2. রমযানে ‘আল্লাহ দেবে ঠাঁই’: এক গানে ছয় শিল্পীর কণ্ঠ
  3. ২৬ তারিখ রাশমিকা–বিজয়ের বিয়ে, আয়োজনে কি থাকছে?
  4. ১৪ বোতল মদ নিয়ে আটকের ঘটনায় মেহজাবীন বলছেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’
  5. ‘আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন’
  6. গোয়েন্দা সিনেমার গল্পে কৌশানী মুখার্জি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x