আসিফ আলতাফের গান ‘দালালের বন্যা’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জমিয়ে তোলায় ভূমিকা রেখেছে কয়েকটি গান। মাঠে ছাত্রদের উত্তপ্ত স্লোগানের পাশাপাশি অনলাইনে ঝড় তুলেছে যে কয়টি গান তারমধ্যে র্যাপার হান্নানের গাওয়া ‘আওয়াজ উঠা বাংলাদেশ’, সেজানের ‘কথা ক’ ও পারশা মাহজাবীন পূর্ণীর ‘চলো ভুলে যাই’ অন্যতম।
এবার বন্যা নিয়ে গান গাইলেন শিল্পী আসিফ আলতাফ। নিজের লেখা এই গানের নাম তিনি রেখেছেন ‘দালালের বন্যা’।
বন্ধুত্বের নামে ভারতের নানাবিধ অন্যায় আচরণ তুলে ধরা গানটি ফেসবুকে মুক্তির সপ্তাহ পেরোতে না পেরোতেই প্রায় ৪০ লাখ মানুষ দেখে ফেলেছে।
গানটি প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘বন্ধুত্বের মুখোশ পরা এক শত্রুর অন্যায় আচরণ ও তাদের এদেশের দোসরদের মুখোশ উন্মোচন করেছি এই গানে। গানটি আপামর জনসাধারণের মনের কথা উঠে এসেছে বলেই সবাই এত পছন্দ করেছেন। পালিয়ে যাওয়া স্বৈরশাসকের সব ধরনের রাজনৈতিক অন্যায় নিয়ে আগেও গান করেছি, আগামীতেও করে যাব।’

বিনোদন ডেস্ক