Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
গাজার ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, উদ্ধারে লাগতে পারে ৭ বছর
শেষের খুব কাছে চলে এসেছেন রোনালদো!
গাজা যুদ্ধের পর প্রথম নির্বাচনে ফিলিস্তিনিদের ভোট
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করায় ম্যানেজারকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
গত ২০ সেপ্টেম্বর তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গান পরিবেশনা করছেন দুয়া লিপা। ছবি : এএফপি

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলায় পরোক্ষ সমর্থনের দায়ে নিজের ম্যানেজার ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ-আলবেনীয় পপ-তারকা ডুয়া লিপা। এই পদক্ষেপকে ফিলিস্তিনের প্রতি তার ধারাবাহিক সমর্থনের সর্বশেষ নজির হিসেবে দেখা হচ্ছে।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তুরস্কের গণমাধ্যম আনাদোলু নিউজ ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় দ্য মেইলের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, সংগীত জগতের বড় অনুষ্ঠান গ্ল্যাস্টনবারি ফেস্টিভাল থেকে ফিলিস্তিনপন্থি আইরিশ ব্যান্ড নিক্যাপকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে লেখা একটি চিঠিতে সই দেন ডুয়া লিপার ইহুদি ধর্মাবলম্বী ম্যানেজার ডেভিড লেভি। সংগীতাঙ্গনের একাধিক কর্মী ওই চিঠিতে সই দিয়েছিলেন। সবার ওপরেই লেভির নাম ছিল।

ওই চিঠি জনসম্মুখে প্রকাশ পেলে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে অবশ্য ওই অনুষ্ঠানে কোনো বাধা ছাড়াই নিক্যাপ গান পরিবেশন করে।

ডেইলি মেইলের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ডুয়া লিপা মনেপ্রাণে একজন ফিলিস্তিনপন্থি মানুষ এবং তার ধ্যান-ধারণার সঙ্গে তার ম্যানেজারের দৃষ্টিভঙ্গিতে আকাশ-পাতাল ফারাক ছিল। ওই সূত্র জানায়, ডুয়া মনে করেন তার ম্যানেজার গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেন। যে চিঠিটিতে তিনি সই দিয়েছেন, তা থেকেই এই বিষয়টি স্পষ্ট হয়েছে।

দলের অন্যতম সদস্য মো শারার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হলেও ব্যান্ডটি হামাস ও হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগ অস্বীকার করেছে।

গত কয়েক বছর ধরে ডুয়া লিপা বারবার ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন। ২০২০ সালে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সমালোচনা করে একটি পোস্ট রিপোস্ট করেন। ২০২১ সালে গাজায় যুদ্ধবিরতির আহ্বানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো একটি খোলা চিঠিতেও সই দিয়েছিলেন তিনি। ওই ঘটনার জেরে তার বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগ আনা হলেও তিনি তা উড়িয়ে দিয়ে ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে কথা বলেছেন বলে জানান।

২০২৪ সালে আরেকটি খোলা চিঠিতে সই দিয়ে গাজার সহিংসতা বন্ধের আহ্বান জানান ডুয়া লিপা। একই বছর ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি গাজায় আইডিএফের অভিযানকে ‘ইসরায়েলি গণহত্যা’ বলে আখ্যা দেন। বলেন, শিশুদের জ্যান্ত পুড়িয়ে মারার পেছনে কোনো যুক্তি দেওয়া সম্ভব নয়। একই বছর গ্ল্যাস্টনবারি ফেস্টিভালে তিনি ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে দর্শকদের দিকে ছুটে যান।

১৯৯৫ সালের ২২ আগস্ট লন্ডনে জন্ম নেওয়া ডুয়া লিপার বাবা-মা কসোভো-আলবেনীয় নাগরিক। ১৯৯২ সালে কসোভোয় চলমান সংঘাত থেকে বাঁচতে তারা পালিয়ে গিয়েছিলেন। ডুয়া লিপার ব্রিটেন ও আলবেনিয়ার দ্বৈত নাগরিকত্ব আছে। তার তিন অ্যালবামের বিক্রি আড়াই কোটি ছাড়িয়েছে। এই তারকার মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৫ থেকে ১৩০ মিলিয়ন ডলার।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা উপত্যকা তারকা
০৭ আগস্ট ২০২৫
গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে ২৫ জনের মৃত্যু
০৭ আগস্ট ২০২৫
১০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
০৬ আগস্ট ২০২৫
গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে নিহত আরও ১৩৫
০৬ আগস্ট ২০২৫
গাজায় আরও ৭৪ ফিলিস্তিনির মৃত্যু, নিহত ছাড়াল ৬১ হাজারে
০৫ আগস্ট ২০২৫
গাজায় প্রতিদিন গড়ে ২৮ ফিলিস্তিনি শিশু মারা যাচ্ছে : জাতিসংঘ
০৫ আগস্ট ২০২৫
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
০৫ আগস্ট ২০২৫
গাজা সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর
০৫ আগস্ট ২০২৫
গাজায় সাহায্যের খোঁজে গিয়ে নিখোঁজ বহু ফিলিস্তিনি, পরিবারে হাহাকার
০৫ আগস্ট ২০২৫
গাজায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ৬১ হাজার ছুঁইছুঁই
০৪ আগস্ট ২০২৫
গাজায় টেকসই খাদ্য সরবরাহ জরুরি : সেভ দ্য চিলড্রেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সেন্সর সনদ স্থগিত
  2. ৫ বছর পর ফিরছেন সাদ, বিশ্বমঞ্চে যাচ্ছে তাঁর সিরিজ ‘অ্যানি’
  3. বিয়ে-সন্তান নিয়ে প্রশ্নে বিরক্ত প্রভা
  4. রাজনীতিতে আসতে চাপ দেয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন থালাপতি
  5. ‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’
  6. রকস্টার রূপে শাকিব খান, টিজারে স্টাইল ও রহস্যের ঝলক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x