Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৬:২০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:২৬, ১৪ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:২০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:২৬, ১৪ মার্চ ২০২৬
আরও খবর
মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার
রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’
মৃত্যুর পর সম্মাননা চান না জাভেদের স্ত্রী 
চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়ানোর আভাস আহমেদ শরীফের

‘রাক্ষস’ ট্রেলারে টাক মাথার রহস্যময় সিয়াম! 

বিনোদন ডেস্ক
১৬:২০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:২৬, ১৪ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:২০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৬:২৬, ১৪ মার্চ ২০২৬

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য—কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত। সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি।

অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাকে দেখা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে, যেখানে রহস্যময়তার পাশাপাশি রয়েছে আবেগের ছাপও।

তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে একেবারে শেষ দিকে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা, শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও ভয়ংকর করে তোলে। কিন্তু কে এই অভিনেতা— সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মনে।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকরা নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন। কেউ বলছেন এটি নতুন কোনো মুখ, আবার কেউ মনে করছেন পরিচিত কোনো অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন লুকে হাজির করা হয়েছে। 

নির্মাতারা এখনো এ বিষয়ে মুখ খোলেননি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

তবে চমকপ্রদ খবর হলো, রহস্যময় সেই ভিলেন আর কেউ নন, সিয়াম আহমেদই। প্রস্থেটিক মেকআপ দিয়ে একদমই অন্যরকমভাবে পর্দায় হাজির করা হচ্ছে তাকে, এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ট সূত্রে। 

জানা গেছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে অর্থাৎ গল্পের নায়কও সিয়াম, মূল খলনায়কও সিয়াম। 

ট্রেলারের শেষের দিকে সেই রহস্যময় ভিলেন ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে চলে এসেছেন। এখন দেখার বিষয়— বড় পর্দায় সেই ‘রাক্ষস’-এর আসল চেহারা কেমনভাবে উন্মোচিত হয়।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন, থ্রিল ও রহস্যে মোড়া ‘রাক্ষস’ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এতে সিয়াম, সুস্মিতা চ্যাটার্জি ছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, বলিউডের শাতাফ ফিগার, কলকাতার জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্য্য প্রমুখ। সিনেমাটি আগামীকাল রবিবার সেন্সরের জন্য সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলে জানা গেছে।

ঢালিউড রাক্ষস ট্রেলার
০৩ সেপ্টেম্বর ২০২৫
হেরে যাওয়া কিন্তু সমাধান নয়’, রাজ রিপার উদ্দেশে বর্ষা
০৩ সেপ্টেম্বর ২০২৫
পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে মিডিয়া ছাড়ার ঘোষণা রাজ রিপার!
২৬ আগস্ট ২০২৫
অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই
০৬ আগস্ট ২০২৫
৬ দিন হলো বাবাকে ছুঁয়ে দেখি না: মিষ্টি জান্নাত
৩০ জুলাই ২০২৫
বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত
৩১ মে ২০২৫
মাশার কণ্ঠে নীলচক্রের গান, নীরব ভূমিকায় শুভ ও মন্দিরা
২৮ মে ২০২৫
‘রোমান্টিক’ সিনেমায় বুবলী, নায়ক সজল
০৫ অক্টোবর ২০২৪
বাংলাদেশ জাস্টিস পার্টি গঠন করলেন অভিনেতা সোহেল রানা
০৩ এপ্রিল ২০২১
পরিচালকদের নেতা হলেন সোহান ও শাহীন
  •  
সর্বাধিক পঠিত
  1. ঈদে জুঁথি আঁখির দুই গান
  2. ‘রাক্ষস’ ট্রেলারে টাক মাথার রহস্যময় সিয়াম! 
  3. মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার
  4. আইসিইউতে তানজীব সারোয়ার, আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়ক?
  5. ঈদে আসছে ‘আনার কলি’
  6. স্টার সিনেপ্লেক্স এবার নারায়ণগঞ্জে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x