অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মাইকেল বি জর্ডান
এবারের ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মাইকেল বি জর্ডান। লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামেকে পেছনে পেলে বিজয়ীর মুকুট উঠেছে জর্ডানের মাথায়।রায়ান কুগলারের আলোচিত হরর সিনেমা ‘সিনার্স’ এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।
রায়ান কুগলারের ‘সিনার্স’ এবারের অস্কারে সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে হরর ঘরানার এই সিনেমা।
দ্বৈত চরিত্রে অভিনয় করেই সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। আর যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করে যেন নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছেন মাইকেল বি জর্ডান। শরীরী ভাষা ও কণ্ঠের সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে তিনি দুই ভাইকে আলাদা সত্তা হিসেবে ফুটিয়ে তুলেছেন।
বাণিজ্যিকভাবে সফল এবং সমালোচকদের প্রশংসিত এই ছবিকে অনেকেই ‘সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ’ কাজ হিসেবে উল্লেখ করছেন।
সেরা অভিনেতার দৌড়ে ছিলেন যারা
২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতার দৌড়ে নাম ছিল টিমোথি শ্যালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও মাইকেল বি জর্ডানের। এই তিন অভিনেতাকে ঘিরেই চলছিল সমালোচকদের চুলচেরা বিশ্লেষণ। সম্ভাব্য বিজয়ীর তালিকায় কখনো নাম উঠেছে, আবার কখনো অদলবদলও হয়েছে। তবে আলোচনার কেন্দ্রে ঘুরেফিরে ছিলেন এই তিনজনই।
টিমোথি শ্যালামে মনোনয়ন পান ‘মার্টি সুপ্রিম’ সিনেমার জন্য। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য মনোনয়ন পান লিওনার্দো ডিক্যাপ্রিও। আর ‘সিনার্স’ সিনেমার জন্য মনোনীত হন মাইকেল বি জর্ডান।

বিনোদন ডেস্ক