ঈদের চতুর্থ দিন এনটিভিতে যা থাকছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী সেই আয়োজনে ঈদের চতুর্থ দিন এনটিভিতে প্রচার হবে সিনেমা, একক নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। আসুন, এক ঝলকে দেখে নিই ঈদের দিনের আয়োজনে কী কী থাকছে—
ঈদুল ফিতরের ৪র্থ দিন সকাল ০৭:৩০ ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পর্ব ০৪। সংলাপ: সিফাত হোসেন। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশতিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, জারা নূর, শেলী আহসান প্রমূখ। সকাল ০৮:০০ সঙ্গীতানুষ্ঠান: তারুণ্যের গান। ব্যান্ড: মা ভৈ ও দ্য কমরেড। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। সকাল ০৯:০০ একক নাটক: নসিব। রচনা: এন ডি আকাশ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আব্দুল্লাহ রানা, তুতিয়া ইয়াসমিন পাপিয়া প্রমূখ। সকাল ১০:১৫ বাংলা ছায়াছবি: ডাইরেক্ট এ্যটাক। পরিচালনা: সাদেক সিদ্দিকী। অভিনয়ে: আমিন খান, পপি, মামুনুন ইমন, শিরিন শিলা, অনিক, হেলাল খান, রেবেকা রউফ প্রমূখ।
দুপুর ০১:৩০ ধারাবাহিক নাটক: কুলীন সমাচার। পর্ব ০৪। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার, সুমাইয়া অর্পা, সোহেল তৌফিক, সানজিদা তাসনিম, জয়রাজ, আমিরুল ইসলাম বরুণ প্রমূখ। দুপুর ০২:২০ টেলিফিল্ম: তোমার জন্য। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: এহসান এলাহী বাপ্পী। অভিনয়ে: তানিয়া বৃষ্টি, প্রান্তর দস্তিদার, আব্দুল্লাহ রানা, কামরুন্নাহার রুমা, ইতি, রাজ প্রমূখ। বিকেল ০৪:২০ বাংলা ছায়াছবি: তুফান। পরিচালনা: রায়হান রাফি। অভিনয়ে: শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, লাভলু প্রমূখ।
সন্ধ্যা ০৬:৪০ ধারাবাহিক: পা পিছলে আলুর দম। পর্ব ০৪। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমূখ। রাত ০৮:০০ একক নাটক: শেষ চিঠি। রচনা: শফিক রিয়ান। পরিচালনা: সাদনান রনি। অভিনয়ে: পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, শেখ স্বপ্না, ফাহমি, নিশা, মনির প্রমূখ। রাত ০৯:১০ একক নাটক: মাছের কাঁটা। রচনা: মাসুম শাহরিয়ার। পরিচালনা: স্বপন বিশ্বাস। অভিনয়ে: মোশাররফ করিম, মীম চৌধুরী, ঝুনা চৌধুরী, হাসিমুন প্রমূখ। রাত ১১:০৫ একক নাটক: আমাদের সুখ দু:খ। রচনা: অবয়ব সিদ্দিকী। পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, সুষমা সরকার, নরেশ ভুঁইয়া, তুতিয়া ইসলাম পাপিয়া রাত ১২:২০ সঙ্গীতানুষ্ঠান: এ লগন গান শোনাবার। উপ: নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক