Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টলিউড
বিনোদন ডেস্ক
০৮:৩৫, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
০৮:৩৫, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজনীতিতে আসতে চাপ দেয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন থালাপতি
‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’
দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী
মা হারালেন ব্যান্ড তারকা হাসান
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তারকাদের কে জিতলেন, কে হারলেন?

২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের

বিনোদন ডেস্ক
০৮:৩৫, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
০৮:৩৫, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬

দীর্ঘ ২৪ দিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সন্ধান মিলল পরিচালক উৎসব মুখার্জির। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। গতকাল রোববার সকালে আচমকাই সেখানে পৌঁছন তিনি। যদিও এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বলে দাবি করেছে তাঁর ঘনিষ্ঠরা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উৎসবের খোঁজ মেলার খবর ইতোমধ্যেই তার স্ত্রী মৌপিয়াকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, সোমবার দিল্লি গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, পরিচালকের সন্ধান মেলার বিষয়টি ইতোমধ্যেই নথিভুক্ত করা হয়েছে।

রোববার সকালে আনন্দপুর থানায় ডাকা হয় মৌপিয়াকে। সেখানে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন, পুলিশ আগেই উৎসবের অবস্থান সম্পর্কে অবগত ছিল। থানার এক আধিকারিকের ফোন থেকে ভিডিও কলে উৎসবের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তাও হয় তার। মৌপিয়ার কথায়, ‘ও খুব ক্লান্ত ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না। একটু ঘুমাচ্ছিল।’

প্রসঙ্গত, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। সেদিন কলকাতার নিমতার একটি ব্যাঙ্কে যাওয়ার পর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। শেষবার স্ত্রী মৌপিয়ার সঙ্গে তার দুপুর ২টা ২২ মিনিটে কথা হয়েছিল। এরপর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। টানা ২৪ দিন পর অবশেষে উৎসবের সন্ধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।

বিনোদন উৎসব মুখার্জি

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

৬ ঘন্টা আগে
রাজনীতিতে আসতে চাপ দেয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন থালাপতি
৯ ঘন্টা আগে
‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’
০৫ মে ২০২৬
দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রকস্টার রূপে শাকিব খান, টিজারে স্টাইল ও রহস্যের ঝলক
  2. লন্ডনে ‘নয়া মানুষ’
  3. দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী
  4. মা হারালেন ব্যান্ড তারকা হাসান
  5. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তারকাদের কে জিতলেন, কে হারলেন?
  6. নতুন জীবনে পা রাখলেন চিত্রনায়িকা সুবাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x