পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের কঠিন পরীক্ষা
প্রতিবারের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন রূপালি পর্দার তারকা প্রার্থীরা। বিশেষ করে গত নির্বাচনে যেসব তারকা প্রার্থী জয়ী হয়েছিলেন, এবার সেই জয় ধরে রাখা দুই প্রধান শিবিরের কাছেই সম্মানের লড়াই।
এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো বেশ কয়েকজন হেভিওয়েট তারকার কেন্দ্র বদল। নিজেদের চেনা দুর্গ ছেড়ে সম্পূর্ণ নতুন রাজনৈতিক ময়দানে তারা কতটুকু সফল হন, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের উত্থান, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে : শুভেন্দু অধিকারী
এই তালিকায় প্রথমেই নজর কাড়ছেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং হিরন চট্টোপাধ্যায়। চন্ডিপুরের প্রাক্তন বিধায়ক সোহম এবং খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক হিরন– দুজনেই নতুন ঠিকানায় কতটা আশানুরূপ ফল করতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছে। হিরন নিজের চেনা জায়গা ছেড়ে নির্বাচন করছেন হাওড়ার শ্যামপুরে।
আরও পড়ুন: শুভেন্দুকে এবার হারাতে পারবেন মমতা, কে এগিয়ে?
অন্যদিকে কয়েকজন তারকা প্রার্থীকে তাদের পুরনো এবং বিশ্বস্ত কেন্দ্রেই পুনরায় লড়াই করার সুযোগ দিয়েছে দল। ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী ফের সেখান থেকেই লড়ছেন। এর আগে ব্যারাকপুরে জয়ী হয়েছিলেন তিনি, তাই এবারও তার জয়ের ধারা বজায় থাকে কি না, সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।
আরও পড়ুন: বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, শেষ হাসি কার?
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপের নানা ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
একইভাবে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ফের লড়ছেন লাভলী মৈত্র। গতবারের জয়ী প্রার্থী হিসেবে লাভলী এবারও সাধারণ মানুষের মন জয় করতে পারেন কি না, তা নিয়ে আগ্রহের শেষ নেই।
টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৪ সালের বিধানসভা উপনির্বাচনে বরানগর থেকে জয়লাভ করে তিনি বিধায়কের দায়িত্ব পান। সেই জয়ের রেশ ধরে এবারও বরানগরের মানুষ তাকে সমর্থন করেন কি না, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গ্ল্যামারের ছটা আর রাজনীতির কঠিন লড়াইয়ের মাঝে এই তারকা প্রার্থীরা নিজেদের আসন কতটা ধরে রাখতে পারেন, সেই উত্তরের অপেক্ষায় এখন পশ্চিমবঙ্গ।

এনটিভি অনলাইন ডেস্ক