Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
স্ত্রী ‘হত্যা’ মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই স্ত্রী জীবিত উদ্ধার
বিএনপি অফিসে হামলা করায় আওয়ামী লীগনেতার বাড়ি ভাঙচুর
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ৭৮৯
সুপ্রিম কোর্টের বিচারপতির উদ্দেশে মহুয়া মৈত্র

‘দেখে যান, গুলির মতো ডিম খাচ্ছি’

এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হামলার পর মহুয়া মৈত্র নিজের গাড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেন

ভারতের তৃণমূল কংগ্রেসের নেত্রী ও বিরোধী দলীয় সংসদ সদস্য মহুয়া মৈত্রের ওপর হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ হামলার জন্য সরকারি দল বিজেপির নেতাকর্মীদের দায়ী করেছেন। ভিডিও বার্তায় তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের উদ্দেশে বলেন, ‘দেখে যান, গুলির মতো ডিম খাচ্ছি।’     

বুধবার (১৬ সেপ্টেম্বর) মহুয়া মৈত্রর নিজস্ব লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এ হামলার ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার। 

সংসদ সদস্য মহুয়া মৈত্র দাবি করেন, জনরোষ নয়, বিজেপির লোকজনই তার ওপর হামলা চালিয়েছে। সেখানে থাকা পুলিশ সদস্যরা হামলাকারীদের না সামলে তাকেই জোর করে গাড়িতে তুলে দিয়েছেন।

এ ঘটনায় ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তেরও দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূলের এই সংসদ সদস্য।

মহুয়া মৈত্রর অভিযোগ, বুধবার তার কর্মসূচিস্থলে ঢুকে বিজেপির মণ্ডল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতিসহ ৭ থেকে ১০ জন তার দিকে ডিম ছুড়তে থাকেন। তার সঙ্গে পুলিশ ছিল। ওই হামলার সময় আরও পুলিশকর্মী সেখানে যান। কিন্তু তারা বিজেপির বিক্ষোভকারীদের না-সামলে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে দিয়েছেন।

ভিডিও বার্তায় মহুয়া মৈত্র বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী, চারজন পুলিশকর্মী আমার সঙ্গে ছিলেন। হামলার সময় আরও পুলিশ গিয়ে আমাকেই জোর করে গাড়িতে তুলে দিলেন। এটাই পশ্চিমবঙ্গে চলছে! হাইকোর্ট বলছে, এমনটা হওয়া উচিত নয়। আর এ দিকে...।’

এরপর কটাক্ষ করে তৃণমূলের এই সংসদ সদস্য বলেন, ‘হ্যালো, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত। দেখুন, আপনার কথা অনুযায়ী আমি গুলির মতো ডিম-বর্ষণের মুখে দাঁড়িয়েছি। ধন্যবাদ আপনাকে।’

গত অগস্টে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন কৃষ্ণনগরের এই সংসদ সদস্য। একটি মামলায় তাকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। এ সময় তিনি নদিয়ার কালীগঞ্জে ডিম-হামলার শিকার হওয়ার প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টকে জানান, তিনি আবার এমন দুর্ব্যবহারের সম্মুখীন হতে পারেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানায় হাজিরা দিতে চান। তার এই আবেদন খারিজ করে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই মামলা নিয়ে কোর্টে আসছেন?’

বুধবার হামলার অভিযোগ করে মহুয়া মৈত্র সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট বলেন, ‘মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে আন্তরিক ধন্যবাদ জানাই! মহামান্য, আমি পশ্চিমবঙ্গ পুলিশকে খবর দিয়েই আমার নির্বাচনি এলাকায় এসেছিলাম। আর তাদের সহায়তায় বিজেপি কর্মীরা আমার উপর ডিম ছুড়ে মারছেন। আপনার (বিচারপতি দীপঙ্কর দত্ত) পরামর্শমতোই আমি তাদের মোকাবিলা করেছি। ঠিক যেমন স্বাধীনতা সংগ্রামীরা গুলির মোকাবিলা করেন।’

পরে আরও একটি ভিডিওতে হামলাকারীদের দেখিয়ে মহুয়া মৈত্র অভিযোগ করেন, পুলিশের সামনেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির নেতাকর্মীরা। তিনি ক্যাপশনে লেখেন, ‘বিচারপতি দীপঙ্কর দত্ত, মাই লর্ড, আমি স্বাধীন ভারতের একজন সংসদ সদস্য এবং একজন স্বাধীনতা সংগ্রামীও! আমি যখন বেরিয়ে আসছিলাম, তখন বিজেপির পদাধিকারীরা (সাধারণ জনগণ নয়) আমার সভা ঘিরে ধরে এবং ডিম ছুড়ে মারে। আমাদের সাংবিধানিক সুরক্ষার জন্য আপনাকে ধন্যবাদ, মাই লর্ড।’

ভারত মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ হামলা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রী ‘হত্যা’ মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই স্ত্রী জীবিত উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২৬
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘দেখে যান, গুলির মতো ডিম খাচ্ছি’
  2. ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
  3. বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া
  4. সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি
  5. স্ত্রী ‘হত্যা’ মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই স্ত্রী জীবিত উদ্ধার
  6. ১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x